,

বিকিনির সঙ্গে চীনে জনপ্রিয়তার তুঙ্গে ফেসকিনি!

news-image

বিকিনি তো অনেক আগে থেকেই ছিল, চীনে এখন জনপ্রিয় হচ্ছে ফেসকিনি। সমুদ্রসৈকতে ফেসকিনি ছাড়া কোনও রমণীকে আপনি দেখতে পাবেন না আর। ভাবছেন এ আবার কি! এতদিন তো শুধু বিকিনিই শুনে এসেছেন, দেখেছেন লাস্যময়ী বিকিনি সুন্দরীদের জলকেলি। ফেসকিনিকে বলতে পারেন মুখোশ। তবে অতীতে যেসব মুখোশ দেখেছেন তার থেকে কিছুটা তো আলাদা এটি। অন্যসব মুখোশের মতো এটিতেও মুখ চেনা দায়। কিন্তু এই ফেসকিনি বা মুখ-মুখোশের উদ্দেশ্য সম্পূর্ণ ভিন্ন। রোদের হাত থেকে মুখ বাঁচাতেই এই ফেসকিনি। বাজারে অনেক সানব্লক থাকতে এই ফেসকিনি কেন? কারণ এটি ফ্যাশনের জন্য, সানব্লকে তো আর সেই ফ্যাশন হয় না। সেইসঙ্গে মুখোশ পাড়ার আলাদা মজা তো আছেই।

ঝাং শিফানের মস্তিষ্কপ্রসূত ফেসকিনি চীনে এখন দারুণ জনপ্রিয়। দীর্ঘ ১১ বছর আগে বাজারে  আসলেও এটি ফ্যাশনে পরিণত হয়েছে সদ্য। চীনের জনপ্রিয় কিংদাও সৈকতে গেলে কিছুটা বোঝা যায় ফেসকিনির বর্তমান জনপ্রিয়তা। ঝাং শিফান বলেন, আগে একটা অভিযোগ পেতাম। ফেসকিনিতে বৈচিত্র্য নেই। লোকে দেখলে, ভয় পায়। তাই বৈচিত্র্যের সন্ধানে বেইজিংয়ের জনপ্রিয় পেকিং অপেরা থেকে নকশা ধার করি। এর পরই ব্যাপক জনপ্রিয়তা পায় এটি। শিফান আরও বলেন, আমি ভাবতেও পারিনি এ ভাবে বিচ-ফ্যাশন হয়ে উঠবে আমার হাতে তৈরি মুখমুখোশ।

 

এ জাতীয় আরও খবর

ইউক্রেনকে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দেবে যুক্তরাজ্য

বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম

বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান

মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

নতুন সরকারের প্রথম ছয় মাসে অর্থনীতির কাঙ্ক্ষিত পুনরুদ্ধার হয়নি: দেবপ্রিয় ভট্টাচার্য

ইবির ৪৪ শিক্ষকের বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা

সবাই রেডি হলে স্থানীয় নির্বাচন হবে: সিইসি

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯৪

বাণিজ্যমন্ত্রী ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক, যেসব বিষয়ে আলোচনা

রংপুরে ৪ হত্যাকাণ্ড নিয়ে যে তথ্য দিল ফরেনসিক বিভাগ

শিক্ষার্থীদের মিড-ডে মিলের মান নিয়ে যেন আপস না করা হয়: প্রধানমন্ত্রী

হাইকোর্টের রায়ে সন্তুষ্ট নুসরাতের মা