,

ডিভোর্স এড়াতে যে বয়সে বিয়ে

news-image

সময় যত গড়াচ্ছে সামাজিক সমস্যা ততো বাড়ছে। আর ডিভোর্স বা বিবাহ বিচ্ছেদ এর একটি। এর সংখ্যা বাড়ছেই। বিয়ে মানুষকে যেমন তার যৌবনের পূর্ণ রূপ দেয়। আর বিয়ে ভাঙলে তেমনি সে রূপও হারায়। আর এই বিচ্ছেদের সঙ্গে বয়সও যে একটি ব্যাপার। তা এক গবেষণায় উঠে এসেছে। ওয়াশিংটন পোস্ট-এর এক প্রতিবেদনে বলা  হয়েছে, এক গবেষণায় দেখা গেছে বিয়ের বয়সের সঙ্গে বিচ্ছেদের সম্পর্ক রয়েছে।  এতে কোন বয়সে বিয়ে হচ্ছে তার সঙ্গে ডিভোর্সের সম্পর্ক রয়েছে বলে জানান গবেষকরা। বিশেষ কিছু বয়সে বিয়ে করলে ডিভোর্সের সম্ভাবনা বাড়ে বলেই গবেষণায় উঠে আসে। যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব ইউটাহ-এর গবেষক নিকোলাস এইচ. উলফিংগার এ গবেষণাটি করেছেন।

তিনি জানান, ২৫ বছর বয়স থেকে ৩৫ বছর বয়সের মধ্যে বিয়ে করলে পরবর্তীতে বিচ্ছেদের সম্ভাবনা কম থাকে। নির্দিষ্ট একটি বয়সের পর বিয়ে করলে সে বিয়ের বিচ্ছেদের সম্ভাবনা অনেক কমে যায়। অর্থাৎ আপনি যত বয়সে বিয়ে করবেন, বিচ্ছেদের সম্ভাবনা তত কমে যায়। একটি চার্টে বিষয়টি উঠে এসেছে।ডিভোর্স এড়াতে যে বয়সে বিয়ে? গবেষণায় দেখা গেছে, তরুণ বয়সে বিয়ে করলে বিচ্ছেদের সম্ভাবনা সবচেয়ে বেশি থাকে। তবে ১৯ বছর বয়সে বিয়ে করলে বিচ্ছেদের সম্ভাবনা যত থাকে তার চেয়ে কম থাকে ৩০ বছর বয়সে বিয়ে করলে। ৪০ পেরিয়ে বিয়ে করলে বিচ্ছেদের সম্ভাবনা অনেক বেড়ে যায়। ৪০ বছর বয়সের পরে বিয়ে করাকে ভালো কোনো বিষয় বলে মনে করছেন না গবেষকরা। এ গবেষণাটি করা হয়েছে যুক্তরাষ্ট্রের জাতীয় পরিবার বৃদ্ধি শুমারির তথ্য বিশ্লেষণ করে। প্রতি বছরই এ জরিপটি করা হয়।

 

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ