বৃহস্পতিবার, ৩০শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৫ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

আরেক পৃথিবী মহাকাশে!

news-image

প্রযুক্তি ডেস্কপৃথিবীর মতো আরেকটি গ্রহের সন্ধান পাওয়ার দাবি করলো মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসা। সংস্থাটির বিজ্ঞানীদের তরফে দাবি করা হয়, গ্রহটি যে নক্ষত্রকে কেন্দ্র করে ঘোরে, সেই নক্ষত্রটির সঙ্গে তার দূরত্ব পৃথিবী থেকে সূর্যের দূরত্বের মতোই। তবে ব্যাসার্ধের হিসেবে এর অক্ষপথ পৃথিবীর চেয়ে ৬০ শতাংশ বড়।
নক্ষত্রের শ্রেণি হিসেবে কেপলারের ‘সূর্য’ ও পৃথিবীর সূর্য একই গোত্রের বলেও দাবি করেছে নাসার বিজ্ঞানীরা। তবে ওই নক্ষত্রের বয়স দেড়শো কোটি বছরের মতো বেশি। NASA-র কেপলার টেলিস্কোপে ধরা পড়েছে এই গ্রহের ছবি। নতুন গ্রহের নাম দেয়া হয়েছে কেপলার-৪৫২বি।
নাসার বিজ্ঞান শাখার প্রধান জন গ্রুন্সফেল্ড আজ জানান, পৃথিবী ও সূর্যের এই যে জুড়ি, তার সঙ্গে কেপলার ৪৫২বি ও তার নক্ষত্রের প্রচুর মিল। সেখানেই এই গ্রহটির গুরুত্ব। তবে বিজ্ঞানীদের মতে, ওই নক্ষত্রটির ভর সূর্যের চেয়ে ৪ শতাংশ বেশি। তেজেও সূর্যকে পিছনে ফেলে দিয়েছে সেটি। তার চার দিকে ঘুরতে কেপলার-৪৫২বি-র সময় লাগে ৩৮৫ দিন। ওই গ্রহের সূর্যের বয়স অবশ্য আমাদের সৌরজগতের কেন্দ্রের চেয়ে ১০০ কোটি বছরেরও বেশি। তাই কেপলার-৪৫২বি-র বর্তমান অবস্থা বিচার করে পৃথিবীর ভবিষ্যৎ সম্পর্কে কিছু ইঙ্গিত পাওয়ার আশায় রয়েছেন বিজ্ঞানীরা।
গ্রহটির ওজন ঠিক কত হতে পারে, তা নিয়ে নাসার বিজ্ঞানীদের মধ্যে এরইমধ্যে জল্পনা শুরু হয়ে গিয়েছে। বিভিন্ন তথ্য খতিয়ে দেখে তাঁদের অনুমান, পৃথিবীর চার গুণ ভারী এই গ্রহ। তার মাধ্যাকর্ষণ শক্তি পৃথিবীর থেকে দু’গুণ বেশি। বেশ কয়েক দশক ধরে ‘পৃথিবীর মতো’ গ্রহের খোঁজ চালিয়ে যাচ্ছে নাসা। এখন পর্যন্ত প্রায় ৫০০টি গ্রহ, বামন গ্রহ ও উপগ্রহের সন্ধান মিলেছে যাদের সঙ্গে পৃথিবীর নানা মিল পাওয়া যায়। এই ৫০০টির মধ্যে কেপলার-৪৫২বি-ই আমাদের সৌরজগতের গ্রহগুলোর মতো। এই গ্রহের পৃষ্ঠে জল থাকারও প্রচুর সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছেন বিজ্ঞানীরা।
অনেক জীবন্ত আগ্নেয়গিরিরও সেখানে রয়েছে, অনুমান তাঁদের।
তাহলে কি পৃথিবীর বাইরে মানুষের বাসযোগ্য আরেক পৃথিবী বাস্তব হতে চলেছে?

এ জাতীয় আরও খবর

বিশ্বের ‘মোমো রাজধানী’ কোন শহর?

সমতার ভিত্তিতে সম্পর্ক এগিয়ে নিতে সম্মত ঢাকা-দিল্লি : পররাষ্ট্রমন্ত্রী

পুরুষের ৫টি গোপন রহস্য জেনে নিন

সহকারী পরিচালকের ‘অদ্ভুত’ আচরণ, ভয়াল স্মৃতি কাজলের

বিএনপি সন্ত্রাসনির্ভর রাজনীতির দিকে যাচ্ছে : নাসীরুদ্দীন পাটওয়ারী

সাগরপথে ইতালি ও গ্রীসে যাওয়ার শীর্ষে বাংলাদেশ

এই সরকার স্বৈরাচারের পথেই হাঁটছে : নাহিদ ইসলাম

ইরানের ডজনের বেশি প্রতিষ্ঠান-ট্যাংকারের ওপর মার্কিন নিষেধাজ্ঞা

অধিনায়কত্ব হারালেন মিরাজ, দায়িত্ব বাড়ল লিটনের

কারিনার নতুন লুকে মুগ্ধ ভক্তরা, স্কার্ফ নিয়ে আলোচনা

যশোরে গ্রেপ্তার ডেভিড ইমনকে চট্টগ্রামে আনা হচ্ছে

চট্টগ্রামে বিএনপি-এনসিপি মুখোমুখি, বাড়ছে উত্তেজনা