,

আমির কাঁদলেন ‘বজরঙ্গি ভাইজান’ দেখে

news-image

বিনোদন প্রতিবেদকসালমান খান অভিনীত ‘বজরঙ্গি ভাইজান’ ছবিটি যে-ই দেখেছেন সেই ছবিটির প্রশংসায় পঞ্চমুখ। এমনকি বলিউডের শীর্ষ তারকারাও আবেগআপ্লুত হয়েছেন ছবিটি দেখে। অমিতাভ বচ্চন থেকে শুরু করে আলিয়া ভাট পর্যন্ত সবাই ছবিটির প্রশংসা করছেন। এমনকি সমালোচকরাও সালমানের ভক্ত বনে গেছেন ছবিটি দেখে। তবে এই প্রথমবারের মত সালমানের কোন ছবি দেখে নিজের আবেগ ধরে রাখতে পারেননি বলিউডের মিষ্টার পারফেকশনিস্ট খ্যাত আমির খান। ছবিটি দেখে বের হয়ে এসে সাংবাদিকদের সামনে কাঁদলেন তিনি। বিষয়টি অবাক করার মত হলেও সত্যি। কারণ আমির খান ভেতর থেকে যাই হোক না কেন, বাইরে কখনও নিজের আবেগ প্রকাশ করেন না। কিন্তু সালমানের ‘বজরঙ্গি ভাইজান’ দেখে কাঁদতে দেখা গেছে তাকে। শুধু কেঁদেছেন তাই নয়, সালমান, ছবির পরিচালক ও পুরো টিমের ব্যাপক প্রশংসা করেছেন তিনি। এ ছবিটি তার অভিনীত ‘পিকে’ এর ব্যবসা সফলতাকে ছাড়িয়ে যাবে বলেও মনে করেন তিনি। এ বিষয়ে আমির খান বলেন, এ ছবি দেখে নিজের চোখের জল কেউ ধরে রাখতে পারবে না। তাই আমাকেও কাঁদতে হলো। তবে আমি অনেক আনন্দিত ছবিটি দেখে। অনেক সময় পর এরকম একটি ভাল ছবি দেখতে পেলাম। সালমান, পরিচালক কবির খান থেকে শুরু করে এ ছবির সঙ্গে যারা জড়িত তাদের সাবইকে সাধুবাদ জানাই। আমার কাছে মনে হয়েছে সালমান খান নিজের সর্বোচ্চটা এখানে দিয়েছেন। এটা তার ক্যারিয়ারের সেরা ছবি। আমির চোখ মুছতে মুছতে আরও বলেন, সালমান এমনিতেই অনেক জনপ্রিয়। আমি মনে করি এ ছবিটির পর তার জনপ্রিয়তা ১০ গুণ বেড়ে যাবে। আর ছবিটি ব্যবসা সফলতার দিক দিয়ে ‘পিকে’ সহ সব ছবিকে ছাড়িয়ে যাবে বলেই আমার বিশ্বাস। সেটা হলে আমি অনেক খুশি হবো। আর কি বলবো। ছবিটি এক কথায় লা-জবাব।

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ