,

২ লাখ ৮৫ হাজার মানুষ বন্যায় আক্রান্ত পাকিস্তানে

news-image

আন্তর্জাতিক ডেস্কপাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলীয় চিত্রল জেলায় অব্যাহত ভারি বর্ষণ ও দ্রুত বরফ গলার ফলে ভয়াবহ বন্যা দেখা দিয়েছে। কোন কোন অঞ্চলে বন্যায় ভূমিধসের ঘটনাও ঘটেছে। জাতিসংঘের এক মুখপাত্র বলেছেন, বন্যায় ২ লাখ ৮৫ হাজার মানুষ আক্রান্ত হয়েছেন। নানাভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে প্রায় ৪০০ বাড়িঘর। প্রাথমিকভাবে, ৬ জনের প্রাণহানির খবর নিশ্চিত করা হলেও, আহতের সংখ্যা এখন পর্যন্ত সঠিকভাবে নিরূপণ করা সম্ভব হয়নি। জাতিসংঘের মানবাধিকার সমন্বয় বিষয়ক কর্মকর্তা ভ্যানিনা মেইসত্রাকসি গতকাল আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য দেন। এ খবর দিয়েছে বার্তা সংস্থা আইএএনএস। পাকিস্তান সরকার ও নিরাপত্তা বাহিনীসমূহ জরুরি ত্রাণ সরবরাহ শুরু করেছে। বন্যা আক্রান্ত অঞ্চলসমূহের পরিস্থিতি পর্যবেক্ষণ করছে জাতিসংঘ। পাকিস্তান সরকারের অনুরোধের ভিত্তিতে জরুরি উদ্ধার ও ত্রাণ সহযোগিতার হাত বাড়িয়ে দিতে প্রস্তুত আন্তর্জাতিক সংগঠনটি।

এ জাতীয় আরও খবর

ইউক্রেনকে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দেবে যুক্তরাজ্য

বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম

বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান

মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

নতুন সরকারের প্রথম ছয় মাসে অর্থনীতির কাঙ্ক্ষিত পুনরুদ্ধার হয়নি: দেবপ্রিয় ভট্টাচার্য

ইবির ৪৪ শিক্ষকের বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা

সবাই রেডি হলে স্থানীয় নির্বাচন হবে: সিইসি

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯৪

বাণিজ্যমন্ত্রী ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক, যেসব বিষয়ে আলোচনা

রংপুরে ৪ হত্যাকাণ্ড নিয়ে যে তথ্য দিল ফরেনসিক বিভাগ

শিক্ষার্থীদের মিড-ডে মিলের মান নিয়ে যেন আপস না করা হয়: প্রধানমন্ত্রী

হাইকোর্টের রায়ে সন্তুষ্ট নুসরাতের মা