,

ঈদে মিম-ইমনে মুগ্ধ দর্শক

news-image

ছোটপর্দার সফল নির্মাতা তন্ময় তানসেন দ্বিতীয়বারের মতো জুটিবদ্ধ করে ইমন এবং মিমকে নিয়ে নির্মাণ করেছেন ঈদে মুক্তিপ্রাপ্ত ছবি ‘পদ্ম পাতার জল’। নির্মাণের সময় পরিচালক এ দুই তারকার কাছ থেকে তাদের অভিনয় জীবনের সেরাটুকু বের করে আনার চেষ্টা করেছেন। তার প্রমাণ মিলেছে রাজধানীসহ ঢাকার বাইরের বিভিন্ন সিনেমা হলগুলোতে। ঈদের দিন থেকেই বৃষ্টি উপেক্ষা করে ‘পদ্ম পাতার জল’ দেখতে হলমুখী হয়েছেন দর্শক- এমন খবরই পাওয়া গেছে। অনেকেই বলেছেন, ঈদের ছবির মধ্যে পরিবারের সবাইকে নিয়ে দেখার মতো একটি সিনেমা হচ্ছে ‘পদ্ম পাতার জল’। রাজধানীর ব্লকবাস্টার সিনেমাস, বলাকা ও স্টার সিনেপ্লেক্স কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে, প্রায় প্রতিটি শো’তে দর্শকের উপস্থিতি বিশেষ করে মহিলা দর্শকের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। দর্শকরা বলেছেন, মৌলিক গল্প, দেশের বিভিন্ন অঞ্চলের মনোরম লোকেশনে দৃশ্যায়ন, শ্র“তিমধুর গান এবং সর্বোপরি চমৎকার সংলাপে মুগ্ধ হচ্ছেন তারা। ছবিটি প্রযোজনা করেছে ট্রাইপড স্টুডিও ও কাহিনী লিখেছেন গীতিকার লতিফুল ইসলাম শিবলী।
 

এ জাতীয় আরও খবর

ইউক্রেনকে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দেবে যুক্তরাজ্য

বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম

বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান

মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

নতুন সরকারের প্রথম ছয় মাসে অর্থনীতির কাঙ্ক্ষিত পুনরুদ্ধার হয়নি: দেবপ্রিয় ভট্টাচার্য

ইবির ৪৪ শিক্ষকের বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা

সবাই রেডি হলে স্থানীয় নির্বাচন হবে: সিইসি

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯৪

বাণিজ্যমন্ত্রী ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক, যেসব বিষয়ে আলোচনা

রংপুরে ৪ হত্যাকাণ্ড নিয়ে যে তথ্য দিল ফরেনসিক বিভাগ

শিক্ষার্থীদের মিড-ডে মিলের মান নিয়ে যেন আপস না করা হয়: প্রধানমন্ত্রী

হাইকোর্টের রায়ে সন্তুষ্ট নুসরাতের মা