বৃহস্পতিবার, ২৫শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১১ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

সূত্রাপুরে স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে গণধর্ষণ

news-image

রাজধানীর লালবাগে স্কুলছাত্রীকে গণধর্ষণের রেশ না কাটতেই বৃহস্পতিবার নির্মাণাধীন বাড়িতে গণধর্ষণের শিকার হয়েছেন এক গৃহবধূ (১৯)। স্বামীকে বেঁধে রেখে তিন যুবক ওই গৃহবধূকে পালাক্রমে ধর্ষণ করে পালিয়ে যায়। রাতে ধর্ষিত গৃহবধূকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ানস্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) ভর্তি করা হয়েছে। ধর্ষিত গৃহবধূর স্বামী ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জানান, তিনি সূত্রাপুর থানার সোহরাওয়ার্দী কলেজ সংলগ্ন একটি নির্মাণাধীন ছয় তলা ভবনে দারোয়ানের কাজ করেন। স্ত্রীকে নিয়ে ওই ভবনের নিচতলায় থাকেন। ভবনে এলাকার বখাটে যুবকরা আড্ডা দিত এবং গাঁজা সেবন করত। বৃহস্পতিবার ভোর ৫টার দিকে তিন যুবক তাকে কৌশলে দোতলায় ডেকে নেয়। সেখানে জুসের সঙ্গে ঘুমের ওষুধ খাইয়ে দিয়ে তাকে অচেতন করা হয়। এরপর মুখ ও হাত-পা বেঁধে তাকে একটি কক্ষে আটকে রেখে ওই যুবকরা তার স্ত্রীকে পালাক্রমে ধর্ষণ করে পালিয়ে যায়। এতে তার স্ত্রী অচেতন হয়ে পড়েন। অনেক সময় পর চেতনা ফিরে পেয়ে খোঁজাখুঁজির পর স্বামীকে উদ্ধার করেন। পরে সূত্রাপুর থানা পুলিশকে বিষয়টি জানান। পুলিশ রাত ১১টার দিকে তার স্ত্রীর মেডিকেল চেকআপের জন্য হাসপাতালে পাঠায়। সূত্রাপুর থানার ওসি খলিলুর রহমান  বলেন, ওই গৃহবধূ জানিয়েছেন, তার স্বামীকে দোতলায় ডেকে নিয়ে বেঁধে রেখে তাকে তিন যুবক ধর্ষণ করেছে। তারা তাদের নাম-ঠিকানা জানাতে পারেননি। তবে দেখলে চিনতে পারবেন বলে জানিয়েছেন। পুলিশ গৃহবধূর স্বামীকে নিয়ে অভিযানে নেমেছে। ভিকটিম গৃহবধূর ফরেনসিক পরীক্ষার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওসিসিতে পাঠানো হয়েছে। ওই গৃহবধূ ও তার স্বামীর বাড়ি টাঙ্গাইলের নাগরপুর এলাকায়। ওসিসি সূত্রে যানা যায়, গৃহবধূকে ধর্ষণের আলামত পাওয়া গেছে। আলামত সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। এর আগে মঙ্গলবার রাতে বন্ধুর কাছে গিয়ে গণধর্ষণের শিকার হয় গাবতলী বড়বাগ এলাকার এক স্কুলছাত্রী। তাকেও তিন যুবক রাস্তা থেকে তুলে নিয়ে নির্মাণাধীন ভবনে ধর্ষণ করে। এর আগে ২০ জুন মিরপুরে বন্ধুর সঙ্গে ঘুরতে বেরিয়ে গণধর্ষণের শিকার হয়েছিল রাজধানীর সিটি কলেজের এক ছাত্রী (১৯)। গত ১২ জুন পশ্চিম রামপুরার ১৯২, পলাশবাগ ইমান আলীর বাড়িতে স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে গণধর্ষণ করে দুর্বৃত্তরা। এ ছাড়া গত ২১ মে রাতে কুড়িলে এক গারো তরুণীকে মাইক্রোবাসে উঠিয়ে নিয়ে গণধর্ষণ করে দুর্বৃত্তরা। পরবর্তী সময়ে র‌্যাব অভিযুক্তদের গ্রেফতার করে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠায়। 

এ জাতীয় আরও খবর

বিগত সময়ের ১৩০০ উন্নয়ন প্রকল্প বর্তমান সরকারের জন্য বড় দায় : অর্থমন্ত্রী

বাংলা‌দে‌শিদের জন্য দুই বছর পর ট্যুরিস্ট ভিসা চালু করছে ভারত

তিস্তাসহ দেশের বিভিন্ন নদী ব্যবস্থাপনায় দুই দেশের ঐকমত্য

ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ১৬৪

দক্ষিণ কোরিয়াকে চমকে দিয়ে প্রথমবার নকআউটে দক্ষিণ আফ্রিকা

আসল রূপে ফিরল ব্রাজিল

লাইট বন্ধ করে সীমান্তে ৯ জনকে ফিরিয়ে নিল বিএসএফ

শাকিবের ‘সোলজার’-এ ক্যামিও চরিত্রে সুমন

আইন কর্মকর্তাদের পদত্যাগে ‘স্টান্টবাজি’র অভিযোগ বিএনপির

মালয়েশিয়া শ্রমবাজারে সুখবরের ইঙ্গিত

বেইজিং সফর নিয়ে প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলন দুপুরে

বিএনপি–সিপিসি প্রথমবারের মতো সমঝোতা স্মারক