,

পৃথিবীর প্রথম সূর্যকরোজ্জ্বল ছবি প্রকাশ করল নাসা, উচ্ছাসিত ওবামা

news-image

১৬ লক্ষ কিলোমিটার দূর থেকে পৃথিবীর প্রথম সূর্যকরোজ্জ্বল ছবি প্রকাশ করল মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসা। যা দেখে, মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা টুইট করে বললেন, আমাদের একমাত্র গ্রহ। পৃথিবীর ওই ছবিগুলি তুলেছে মহাকাশে ভ্রাম্যমাণ নাসার ডিপ স্পেস ক্লাইমেট অবজার্ভেটরি'র (ডিসকভার) লাগানো আর্থ পলিক্রোম্যাটিক ইমেজিং ক্যামেরা (এপিক)। নাসার তরফ থেকে জানানো হয়েছে, ছবিগুলি গত ৬ জুলাই তোলা হয়েছে। সেখানে মরূভূমি, নদী-প্রণালী, বিভিন্ন ধরনের মেঘ স্পষ্ট বোঝা যাচ্ছে।এই ছবি দেখে উচ্ছাসিত মার্কিন প্রেসিডেন্ট  বারাক ওবামা। নিজের সরকারি টুইটার অ্যাকাউন্ট (@POTUS) থেকে তিনি লেখেন, এই মাত্র নাসা থেকে নীল মার্বেলের ছবি পেলাম। সঙ্গে এক সুন্দর সতর্কতা, আমাদের এই একমাত্র গ্রহটাকে রক্ষা করতে হবে। নাসা জানিয়েছে, ন্যারো-ব্যান্ড ফিল্টার ব্যবহার করে মোট ১০টি ছবি তুলেছে এপিক। ছবিগুলি অতিবেগুনি থেকে অবলোহিত বিভিন্ন স্তরে বিভক্ত। সেগুলিকে যুক্ত করেই এই ছবি তৈরি করা হয়েছে। নাসার কর্মকর্তা চার্লস বোল্ডেন জানান, মহাকাশ থেকে পৃথিবীকে কেমন লাগে, এই ছবিগুলিই তার শ্রেষ্ঠ নিদর্শন। তিনি আরো জানান, ‘ডিসকভার’ এর মাধ্যমে পৃথিবীর বিভিন্ন জলবায়ু পরিবর্তন ধরা যাবে। সূত্র : এপিবিলাইভ

 

এ জাতীয় আরও খবর

ইউক্রেনকে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দেবে যুক্তরাজ্য

বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম

বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান

মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

নতুন সরকারের প্রথম ছয় মাসে অর্থনীতির কাঙ্ক্ষিত পুনরুদ্ধার হয়নি: দেবপ্রিয় ভট্টাচার্য

ইবির ৪৪ শিক্ষকের বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা

সবাই রেডি হলে স্থানীয় নির্বাচন হবে: সিইসি

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯৪

বাণিজ্যমন্ত্রী ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক, যেসব বিষয়ে আলোচনা

রংপুরে ৪ হত্যাকাণ্ড নিয়ে যে তথ্য দিল ফরেনসিক বিভাগ

শিক্ষার্থীদের মিড-ডে মিলের মান নিয়ে যেন আপস না করা হয়: প্রধানমন্ত্রী

হাইকোর্টের রায়ে সন্তুষ্ট নুসরাতের মা