,

বিশ্বের সবচেয়ে পাতলা ট্যাব আনছে স্যামসাং

news-image

অত্যন্ত পাতলা কয়েকটি মডেলের ট্যাব বাজারে আনছে স্যামসাং। প্রতিষ্ঠানটির দাবি পাঁচ দশমিক ছয় মিলিমিটার পুরু এ ট্যাবগুলোই হবে বিশ্বের সবচেয়ে পাতলা ট্যাব। ফ্ল্যাগশিপ ট্যাবলেট হিসেবে সম্প্রতি গ্যালাক্সি ট্যাব এস টুর ঘোষণা দিয়েছে প্রতিষ্ঠানটি। বর্তমানে বাজারের সবচেয়ে পাতলা ট্যাবলেট অ্যাপলের আইপ্যাড এয়ার টু, সনির এক্সপেরিয়া জেড ফোর ও ডেলের ভেনু এইট ৭০০০। এই তিনটি ট্যাবের পুরু ছয় দশমিক এক মিলিমিটার। স্যামসাং কর্তৃপক্ষ জানিয়েছে, আগস্ট মাস থেকে বাজারে আসবে এ টু ট্যাব। এখনো দাম ঠিক হয়নি। ধাতব কাঠামোর এ টু ট্যাবে বিশেষ ফিচার হয়েছে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার যুক্ত করছে স্যামসাং। গত বছরে বাজারে আসা গ্যালাক্সি ট্যাব এ ১০.৫ ও ট্যাব এ ৮.৪ এর চেয়ে একটু মডেলগুলোতে স্ক্রিনের মাপ আরও ছোট করছে স্যামসাং। এবারে স্যামসাং আনছে নয় দশমিক সাত ও আট ইঞ্চি মাপের ট্যাব। এই ট্যাবগুলো ওজনেও হালকা হবে। ট্যাব এস ১০ এর ওজন যেখানে ৩৮৯ গ্রাম ছিল এসটু ৯.৭ এর ওজন হবে ২৬৫ গ্রাম। অ্যান্ড্রয়েড ললিপপ চালিত ট্যাবে থাকবে সুপার অ্যামোলেড ডিসপ্লে যাতে ২০৪৮ বাই ১৫৩৬ পিক্সেল রেজুলেশন পাওয়া যাবে। ৬৪ বিট অক্টাকোর স্যামসাং এক্সিনোজ ৭৪২০ প্রসেসর যুক্ত এই ট্যাবে তিন জিবি র‍্যাম ও মাইক্রোসএসডি কার্ড সমর্থনের সুবিধা থাকবে। ৩২ জিবি ও ৬৪ জিবি স্টোরেজ মডেলে এটি বাজারে আসবে। স্যামসাং ইলেকট্রনিকসের আইটি অ্যান্ড মোবাইল বিভাগের প্রধান নির্বাহী জেকে শিন বলেন, ‘এস টু কেবল আকারে-ওজনে হালকা-পাতলা হবে না এটি ব্যবহারকারীকে দ্রুত, সহজ সংযোগ, উন্নত দর্শন ও কাজের উপযোগী সুবিধাও দেবে।’

 

এ জাতীয় আরও খবর

ইউক্রেনকে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দেবে যুক্তরাজ্য

বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম

বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান

মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

নতুন সরকারের প্রথম ছয় মাসে অর্থনীতির কাঙ্ক্ষিত পুনরুদ্ধার হয়নি: দেবপ্রিয় ভট্টাচার্য

ইবির ৪৪ শিক্ষকের বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা

সবাই রেডি হলে স্থানীয় নির্বাচন হবে: সিইসি

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯৪

বাণিজ্যমন্ত্রী ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক, যেসব বিষয়ে আলোচনা

রংপুরে ৪ হত্যাকাণ্ড নিয়ে যে তথ্য দিল ফরেনসিক বিভাগ

শিক্ষার্থীদের মিড-ডে মিলের মান নিয়ে যেন আপস না করা হয়: প্রধানমন্ত্রী

হাইকোর্টের রায়ে সন্তুষ্ট নুসরাতের মা