,

টুইট বোমায় কাবু নেহা

news-image

 থৈ থৈ পানিতে ডুবে থাকা মুম্বইয়ের রাজপথে দীর্ঘক্ষণ গাড়িতে আটকে থেকে বিরক্ত বলিউড হার্টথ্রব নেহা ধুপিয়া ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সুশাসন ও সেলফি দুটোরই সমালোচনা করে ভারতবাসীর মধ্যে গতকাল আলোড়ন তুলেছেন। ইন্ডিয়া টুডে বলেছে, মোদি বিরোধী টুইট লিখে নেহা অপমানিত। এনডিটিভি বলেছে, প্রধানমন্ত্রী  মোদির সুশাসনের সমালোচনা করে নেহা নিগ্রহের শিকার হলেন।’ ২০০২ সালের মিস ইউনিভার্স শিরোপা জয়ী নেহা গতকাল তার টুইটারে মন্তব্য করেন যে, ‘একটু বৃষ্টিতেই শহরটি থমকে গেল। সুশাসন মানে আমাদের ইয়োগা শেখানো আর সেলফি তোলা নয় বরং এটা নিশ্চিত করা যে, আপনার নাগরিকরা নিরাপদে আছেন।’নেহার এই বঙ্কিম-বোমা যে প্রধানমন্ত্রীর উদ্দেশ্যেই, তা বুঝতে কারোরই অসুবিধা হয়নি। কারণ সম্প্রতি ইয়োগায় পৃষ্ঠপোষকতা দিয়ে আর সেলফির কারণে প্রধানমন্ত্রী আলোচনার পাদপ্রদীপে এসেছিলেন। আর অভিনেত্রী নেহা এখন সরাসরি  বিজেপি সরকার ও তার ভক্তদের তোপের মুখে। টানা বৃষ্টিতে জলমগ্ন মুম্বইবাসীর হয়ে এমন  ‘সোজাসাপ্টা’ মন্তব্য করে আপাতত ইন্ডাস্ট্রিতে জবর আলোচনায় নেহা। নারীবাদীরা ইতিমধ্যে তার পাশে দাঁড়িয়েছেন কারণ নেহার প্রতি বিদ্বেষপ্রসূত মন্তব্য চলছে। 
অবিরাম বৃষ্টিতে বিপর্যস্ত মুম্বইয়ের জনজীবন। রাস্তায় জল জমে থাকায় শ্লথ গতিতে এগোচ্ছে গাড়ি। কোথাও কোথাও গাড়ি যাওয়ার অবস্থাও নেই। এমন একটা সময়ে নাগরিকদের পাশে থাকার কথা সরকারের। অথচ সে ব্যাপারে যেন তাদের কোনও উদ্যোগই নেই। অথচ কিছু দিন আগেই ‘ইয়োগা দিবস’-এ দিল্লির রাজপথে নরেন্দ্র মোদির সঙ্গে সামিল হয়েছিলেন বলিউডি বিখ্যাত তারকারা। অনেকে বলছেন, বিভিন্ন অনুষ্ঠানেও সেলফি তুলে সোশাল মিডিয়ায় তা পোস্ট করাও টেক-স্যাভি প্রধানমন্ত্রীর রোজনামচা। আর এতেই বেজায় চটেছেন নেহা। তার দাবি, সাধারণ মানুষের অসুবিধার দিকে নজর দিচ্ছে না সরকার। বরং সেলফি তোলা বা ইয়োগা দিবস পালনের মতো আপাততুচ্ছ বিষয়ে তাদের আগ্রহ। তবে এই ‘ঠোঁটকাটা’ মন্তব্যের জেরে ইন্ডাস্ট্রিতে কিছুটা কোণঠাসা নেহা নিজেই। অশ্লীলভাবে তার টুইটারে জবাব আসছে স্রোতের মতো। তার নামে ‘বেশ্যাবৃত্তি’র কুৎসাও রটানো হচ্ছে। কেউ বলছেন ক্যারিয়ারে ভাটা চলছে, তাই এভাবে ফের লাইমলাইটে আসতে চান তিনি। কেউ নেহাকে ‘স্টুপিড’ বলে কটাক্ষ করেছেন। আবার নায়িকার সঙ্গে সহমত পোষণ করেছেন অনেকেই। কেউ টুইটারে লিখেছেন, ‘নেহা খুশি থেকো। তোমার টুইট ওরা দেখেছে।’ লিন্ডসে প্রেইরা লিখেছেন, ‘নেহার ওপর আক্রমণ দেখে প্রমাণ হয়ে গেল বিজেপি সমর্থকরা অভদ্র, নারীবিদ্বেষী। ঠিক তাদের নেতাদের মতোই।’ 

এ জাতীয় আরও খবর

ইউক্রেনকে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দেবে যুক্তরাজ্য

বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম

বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান

মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

নতুন সরকারের প্রথম ছয় মাসে অর্থনীতির কাঙ্ক্ষিত পুনরুদ্ধার হয়নি: দেবপ্রিয় ভট্টাচার্য

ইবির ৪৪ শিক্ষকের বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা

সবাই রেডি হলে স্থানীয় নির্বাচন হবে: সিইসি

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯৪

বাণিজ্যমন্ত্রী ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক, যেসব বিষয়ে আলোচনা

রংপুরে ৪ হত্যাকাণ্ড নিয়ে যে তথ্য দিল ফরেনসিক বিভাগ

শিক্ষার্থীদের মিড-ডে মিলের মান নিয়ে যেন আপস না করা হয়: প্রধানমন্ত্রী

হাইকোর্টের রায়ে সন্তুষ্ট নুসরাতের মা