,

মায়েরা সাবধান! জোর করে খাওয়ানো শিশুর জন্যে ক্ষতিকর

news-image

অনেক বাচ্চার খাওয়ার প্রতি একদমই আগ্রহ থাকে না। এ নিয়ে দারুণ দুশ্চিন্তায় থাকেন বাবা-মায়েরা। বাড়ন্ত বয়সে পুষ্টির অভাব হচ্ছে ভেবে জোর-জবরদস্তি করে খাওয়ান তারা। নতুন এক গবেষণায় বলা হয়, জোর করে খাওয়ানোতে কোনো উপকার হয় না বললেই চলে। নরওয়েজিয়ান ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনলজির এক দল গবেষকের গবেষণায় এ তথ্য উঠে এসেছে।

গবেষণায় বলা হয়, জোর করে খাওয়ানো হলে বরং ভালোর চেয়ে মন্দটাই বেশি হতে পারে। এতে শিশুর স্বাভাবিক খাওয়ার অভ্যাস বাধাগ্রস্ত হয় এবং অস্বাস্থ্যকর ওজন বৃদ্ধির সম্ভাবনা থাকে। প্রধান গবেষক বিশ্ববিদ্যালয়ের অ্যাসিসটেন্ট প্রফেসর সিলজে স্টেইনসবেক জানান, কিছু শিশুর বডি ম্যাস ইনডেক্স অন্যদের চেয়ে বেড়ে যায়। কেন বেড়ে যায় তা দেখতে শিশুদের দৈহিক কার্যকলাপ, টেলিভিশন দেখার সময় এবং ক্ষুধা নিবারণের উপায় পর্যবেক্ষণ করা হয়েছে। 'জার্নাল অব পেডিয়াট্রিক সাইকোলজি'তে প্রকাশিত ওই গবেষণাপত্রে বলা হয়, দৈহিক ক্রিয়াকলাপ এবং টেলিভিশন দেখার কাজ ওরা স্বাভাবিকভাবেই করে। কিন্তু খাওয়ার বিষয়টি দারুণ কঠিন হয়ে ওঠে। জোর করে খাওয়ার কারণেই তাদের স্বাস্থ্যে বিরূপ প্রতিক্রিয়ার সৃষ্টি হয়। খাওয়ার কাজটি ক্ষুধার কারণে নয়, বরং খাবারের চেহারা ও গন্ধ দেখে জোর করে খেতে বাধ্য হয় তারা।

এ প্রতিবেদনটি শিশুর মানসিকভাবে বেড়ে ওঠার দীর্ঘমেয়াদি এক গবেষণার অংশ। বিগত ৭ বছর ধরে তারা কয়েকজন শিশুকে পর্যবেক্ষণে রেখেছেন। চার, ছয় এবং আট বছর বয়সী শিশুদের বেছে নেওয়া হয় গবেষণার কাজে। সূত্র : হিন্দুস্তান টাইমস

 

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ