বৃহস্পতিবার, ২৫শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১১ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

প্লাস্টিক বা পলিথিনে মোড়ানো খাবারে চুলের সর্বনাশ

news-image

আমরা কি নিজের অজান্তেই প্লাস্টিক খাচ্ছি? প্রশ্নটি বিদঘুটে মনে হতে পারে। কিন্তু এ প্রশ্নই তুলেছেন বেঙ্গালুরুর একটি ক্লিনিকের চিকিৎসকরা। ওই হাসপাতালে বহু মানুষ আসেন যাদের চুল পড়ার সমস্যা রয়েছে। এদের ৯২ শতাংশের রক্তে প্লাস্টিক (বিপিএ) পাওয়া গেছে। এক গবেষণায় হেয়ারলাইন ইন্টারন্যাশনাল রিসার্চ অ্যান্ড ট্রিটমেন্ট সেন্টার থেকে ১ হাজার রোগীর চুল ও রক্তের নমুনা সংগ্রহ করা হয়। এদের ৪৩০ জন নারী এবং ৫৭০ জন পুরুষ। এদের সবার রক্তের পরীক্ষায় বাইফেনোল এ (বিপিএ) নামের এক ধরনের সিনথেটিক যৌগের সন্ধান পাওয়া যায়। এক ধরনের প্লাস্টিক তৈরিতে এই উপাদান ব্যবহার করা হয়। গবেষণায় আরো দেখা যায়, রোগীদের সবার বয়স ২০-৪৫ বছরের মধ্যে। এরা সবাই পেশাদার এবং প্লাস্টিক বক্সে থাকে এমন খাবার দিনে অন্তত ৪-৬ বার খেয়ে থাকেন। হেয়ারলাইন ইন্টারন্যাশনাল রিসার্চ অ্যান্ড ট্রিটমেন্ট সেন্টার-এর সিইও বনি আনন্দ জানান, বিপিএ এমন এক উপাদান যা ক্যান্সার সৃষ্টি করতে পারে এবং হার্টের সমস্যার জন্যে দায়ী। এটি ৭০ শতাংশ বিপাকক্রিয়ায় বাধা সৃষ্টি করে যা চুল পড়ার জন্যে দায়ী। গবেষকদের মতে, অধিকাংশ ক্ষেত্রে আমাদের খাদ্যপণ্য প্লাস্টিকের বক্স বা ব্যাগে বহন করা হয়। এমনকি পানিও প্লাস্টিকের বোতলে রাখা হয়। অস্বাস্থ্যকর উপায়ে প্রস্তুতকৃত এসব প্লাস্টিক পণ্য থেকে খাদ্যে ক্ষতিকারক উপাদান মিশে যায়। বনি আনন্দ জানান, ক্লিনিকে রোগীরা আসলেই প্রথমে তার জীবপযাপন সম্পর্কে ধারণা নেওয়া হয়। যাদের চুল পড়ার সমস্যা হয়, তাদের সবার রক্তে বাইফেনোল পাওয়া গেছে। আরেক গবেষক অ্যাপোলো হসপিটালের প্রিয়াঙ্কা রোহাজি বলেন, মাইক্রোওয়েভে প্লাস্টিক বাটিতে খাবার গরম করা, বাচ্চাদের প্লাস্টিক টিফিন ক্যারিয়ারে খাবার দেওয়া ক্ষতিকারক। খাদ্যে মিশে যাওয়া এই উপাদানটি হৃদযন্ত্রসহ নানা স্বাস্থ্যগত সমস্যা সৃষ্টি করে। বিশেষ করে চুল পড়ার পেছনে বড় ধরনের সমস্যা হিসাবে চিহ্নিত হতে পার প্লাস্টিক বাক্সের খাবার খাওয়া। সূত্র : টাইমস অব ইন্ডিয়া

– 

এ জাতীয় আরও খবর

বিগত সময়ের ১৩০০ উন্নয়ন প্রকল্প বর্তমান সরকারের জন্য বড় দায় : অর্থমন্ত্রী

বাংলা‌দে‌শিদের জন্য দুই বছর পর ট্যুরিস্ট ভিসা চালু করছে ভারত

তিস্তাসহ দেশের বিভিন্ন নদী ব্যবস্থাপনায় দুই দেশের ঐকমত্য

ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ১৬৪

দক্ষিণ কোরিয়াকে চমকে দিয়ে প্রথমবার নকআউটে দক্ষিণ আফ্রিকা

আসল রূপে ফিরল ব্রাজিল

লাইট বন্ধ করে সীমান্তে ৯ জনকে ফিরিয়ে নিল বিএসএফ

শাকিবের ‘সোলজার’-এ ক্যামিও চরিত্রে সুমন

আইন কর্মকর্তাদের পদত্যাগে ‘স্টান্টবাজি’র অভিযোগ বিএনপির

মালয়েশিয়া শ্রমবাজারে সুখবরের ইঙ্গিত

বেইজিং সফর নিয়ে প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলন দুপুরে

বিএনপি–সিপিসি প্রথমবারের মতো সমঝোতা স্মারক