,

বিয়ের প্রস্তুতি নিচ্ছেন ক্যাট-রণবীর!

news-image

কিছুদিন আগেই আলিবাগে ক্যাটরিনা কাইফের জন্মদিন পালন করেছেন রণবীর কাপুর। শোনা যাচ্ছে, সেখানেই নাকি প্রেমিকাকে বিয়ের প্রস্তাব দিয়েছেন তিনি। আর এখন ক্যাটরিনার পরিবারের সঙ্গে সাক্ষাত করার জন্য দুইজন লন্ডন যাচ্ছেন। সম্প্রতি শোনা গেছে, ক্যাটরিনাকে একটি এনগেজমেন্ট রিং দিয়ে রণবীর বিয়ের প্রস্তাব দিয়েছিলেন। একটি সূত্রের বরাত দিয়ে বলিউড লাইফও এই কথা জানিয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, রণবীর পার্সিয়ান ‘ব্রান্ড ভ্যান ক্লিফ অ্যান্ড আরপেলস’ থেকে প্লাটিনাম ও ডায়মন্ডের একটি ব্যান্ড কিনেছেন। এতে ক্যাটরিনার নামের আদ্যক্ষর আছে। খুব বেশিদিন আগের কথা নয়। ক্যাটরিনাকে বিয়ে করার পরিকল্পনার কথা মিডিয়াকে জানিয়েছিলেন রণবীর। তিনি বলেছিলেন, আমরা এই বছর দুইজনেই ব্যস্ত। তাই বিয়ে করার সময় হবে না। আগামী বছরের শেষের দিকে বিয়ের পরিকল্পনা করছি। আমাদের দুইজনেরই এতে সম্মতি রয়েছে। গুঞ্জন শোনা যাচ্ছে, ক্যাটরিনার মায়ের সঙ্গে বিয়ের বিষয়ে কথা বলার জন্য রণবীর লন্ডনে যাচ্ছেন। লন্ডনে যাওয়ার আগে মুম্বাই বিমানবন্দরে পাপ্পারাজিদের ক্যামেরায় ধরা পড়েন তারা। সূত্র: ওয়ান ইন্ডিয়া।

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ