,

নেহার তোপের মুখে মোদী সরকার

news-image

'সেলফি আর যোগ ব্যায়াম দিয়ে মাতিয়ে রাখাটা ভাল সরকারের কাজ নয়। বরং নাগরিকদের নিরাপদে রাখাটাই তাদের দায়িত্ব।' এভাবেই টুইটারে নিজের ক্ষোভ ঝাড়লেন বলিউড অভিনেত্রী নেহা ধুপিয়া। টানা বৃষ্টিতে মুম্বাই শহরের জীবনযাত্রা বিপর্যস্ত হয়ে পড়ায় সরাসরি তোপ দাগলেন সরকারের বিরুদ্ধে। টানা বৃষ্টির পর সারা মুম্বাই এখন হাঁটু পানির নিচে। শ্লথ গতিতে এগোচ্ছে গাড়ি। কোথাও কোথাও গাড়ি যাওয়ার অবস্থাও নেই। এমন একটা সময়ে নাগরিকদের পাশে থাকার কথা সরকারের। অথচ সে ব্যাপারে যেন তাদের কোনও উদ্যোগই নেই। অথচ কিছু দিন আগেই ‘যোগ দিবস’ নিয়ে হৈচৈ ফেলেছিলেন নরেন্দ্র মোদী।  দিল্লির রাজপথে যোগ ব্যায়ামের আয়োজন করে তাতে নিজেই নেতৃত্ব দেন তিনি। বিভিন্ন অনুষ্ঠানে সেলফি তুলে সোশাল মিডিয়ায় পোস্ট করাও মোদীর নিত্য দিনের কাজ। আর এতেই চটেছেন নেহা ধুপিয়া। 
তার দাবি, সাধারণ মানুষের অসুবিধার দিকে নজর দিচ্ছে না সরকার। বরং সেলফি তোলা বা যোগ দিবস পালনের মতো বিষয়ে তাদের আগ্রহ।

এ জাতীয় আরও খবর

প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করলেন ইশরাক হোসেন

পূজার আয়োজনে ঘরেই বানান নারিকেলের নাড়ু

লোকসান ও বিদ্যুৎ বিলের চাপে বন্ধ হচ্ছে উল্কা সিনেমা হল

সব সম্প্রদায়ের অধিকার রক্ষার কথা বলল বাংলাদেশি জাতীয়তাবাদ: রিজভী

মঙ্গলবার থেকে টানা ৫ দিনের ছুটি, ছুটিতে থাকবেন না যারা

ঢাকায় তাপমাত্রা অপরিবর্তিত থাকার আভাস

ফ্রান্সে বিক্ষোভ-সহিংসতা, গ্রেপ্তার ২ হাজার ৪০০

সেঞ্চুরির পর ঘরোয়া ক্রিকেটের প্রশংসায় আগা সালমান

টাইগার শ্রফকে লক্ষ্য করে গুলি, অল্পের জন্য রক্ষা

জুলাই স্মৃতিস্তম্ভ ও আধুনিক ওসমানী উদ্যান উদ্বোধন প্রধানমন্ত্রীর

ফ্রান্সে সহিংসতা, অপরাধীদের শাস্তির হুঁশিয়ারি ম্যাক্রনের

এমবাপ্পের জোড়া গোলে সেভিয়াকে উড়িয়ে দিল রিয়াল