বুধবার, ২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

তৈরি পোশাকের দাম বাড়ানোর আহ্বান প্রধানমন্ত্রীর

news-image

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশের তৈরি পোশাক পণ্যের দাম বাড়াতে বিদেশী ক্রেতাদের আহ্বান জানিয়ে বলেছেন, এই অর্থ এই শিল্পের ৪০ লাখ শ্রমিকের অধিকতর কল্যাণে ব্যয় হবে। নেদারল্যান্ডের রাষ্ট্রদূত গারবেন ডি জং সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে তার বিদায়ী সাক্ষাৎ করতে গেলে শেখ হাসিনা এ আহ্বান জানান। বৈঠক শেষে প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম সাংবাদিকদের এ তথ্য জানান।

তৈরি পোশাক শ্রমিকদের জন্য নেয়া বিভিন্ন পদক্ষেপের উল্লেখ করে শেখ হাসিনা বলেন, বিগত ৬ বছরে তার সরকার এ খাতে ২শ’ শতাংশেরও বেশি মজুরি বাড়িয়েছে। এছাড়া এ খাতের মহিলা শ্রমিকদের জন্য ডরমেটরী নির্মাণ করা হয়েছে। তিনি বাংলাদেশের গার্মেন্টস সেক্টর নিয়ে বিভিন্ন দেশের উদ্বেগের ক্ষেত্রে নেদারল্যান্ডের ভূমিকার প্রশংসা করেন। তিনি বলেন, নেদারল্যান্ড এ ব্যাপারে বাংলাদেশকে কখনো চাপ দেয়নি। নারীর ক্ষমতায়ন প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশে নারীর কর্মসংস্থানের পাশাপাশি তাদের শিক্ষার সুযোগও সৃষ্টি হচ্ছে।

শেখ হাসিনা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করে বলেন, মহান নেতা বঙ্গবন্ধু দেশে প্রথম অবৈতনিক নারী শিক্ষা চালু করেন। যোগাযোগ (কানেকটিভিটি) বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করে প্রধানমন্ত্রী বিদ্যমান চট্টগ্রাম ও মংলা বন্দরের পাশাপাশি তার সরকারের আমলে পটুয়াখালীতে পায়রা বন্দর নির্মাণের উদ্যোগের কথা উল্লেখ করেন। তিনি বলেন, পায়রা বন্দর যোগাযোগ বৃদ্ধি করবে এবং প্রতিবেশী দেশগুলো পায়রা এবং চট্টগ্রাম ও মংলা বন্দরও ব্যবহার করতে পারবে। শেখ হাসিনা বাংলাদেশ ও নেদারল্যান্ডের মধ্যে বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্কে সন্তোষ প্রকাশ করেন। তিনি বলেন, নেদারল্যান্ডের রাষ্ট্রদূতের (বিদায়ী) কার্যকালে এ সম্পর্ক নতুন মাত্রায় উন্নীত হয়েছে।

রাষ্ট্রদূত তৈরি পোশাক খাতে বাংলাদেশের ব্যাপক উন্নতির ভূয়সী প্রশংসা করে বলেন, এ খাত থেকে ২০২১ সালের মধ্যে ৫০ বিলিয়ন মার্কিন ডলার আয়ের লক্ষ্যমাত্রা অর্জন করা সম্ভব। গারবেন বাংলাদেশের বন্দরগুলোর উন্নয়নের পাশাপাশি কৃষি, উদ্যান, প্রাণীসম্পদ ও ভূমি পুনরুদ্ধারে সহযোগিতার ব্যাপারে তার সরকারের আগ্রহের কথা প্রকাশ করেন। তিনি বলেন, অনেক খাতে বাংলাদেশ ও নেদারল্যান্ড পরস্পরকে সহযোগিতা করতে পারে।
ডাচ রাষ্ট্রদূত ক্রিকেট বিশেষ করে একদিনের ক্রিকেটে বাংলাদেশের অভূতপূর্ব সাফল্যের প্রশংসা করেন। – বাসস

এ জাতীয় আরও খবর

কারিনার নতুন লুকে মুগ্ধ ভক্তরা, স্কার্ফ নিয়ে আলোচনা

যশোরে গ্রেপ্তার ডেভিড ইমনকে চট্টগ্রামে আনা হচ্ছে

চট্টগ্রামে বিএনপি-এনসিপি মুখোমুখি, বাড়ছে উত্তেজনা

নাহিদের দাবি মামলা করেই ফিরবেন

বাংলাদেশের প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে প্রস্তুত ভারত

গুলশান থেকে গ্রেপ্তার লতিফ সিদ্দিকী

৪৫ বছর পর প্রকাশ্যে জিয়াউর রহমান হত্যাকাণ্ডের তদন্ত প্রতিবেদন

বাহুবলে এনসিপির গাড়িবহর আটকাল পুলিশ

প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করল তাহসিন

ফ্যাসিবাদের পক্ষে থাকা শিক্ষকদের পাঠদানের অধিকার নেই: মাহফুজ আলম

সাবেক ডিআইজি ফারুকের বরখাস্তের আদেশ বাতিল

চাঁদাবাজির মামলায় সাবেক বিএনপি নেতা কারাগারে