,

যে কারণে আইপিএল থেকে বাদ পড়ছেন সাকিব!

news-image

স্পোর্টস ডেস্ক : বিশ্বের নামি-দামি খেলোয়াড়দের কারণে বিশ্ব ক্লাব ক্রিকেটের জমজমাট আসর ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল)। তবে আগামী আসর থেকে নিয়মকানুনে কিছুটা পরিবর্তন আনতে যাচ্ছে আইপিএল কতৃপক্ষ। নতুন নিয়মে মাত্র দুইজন বিদেশি খেলোয়াড় নিতে পারবে যে কোনো দল। এতে বাদ পড়তে পারেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। খবর এনডিটিভির।
ভারতের প্রভাবশালী গণমাধ্যম এনডিটিভি স্পোর্টস সোমবার সাকিবদের নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করে। সেখানে বলা হয়, আইপিএলের ৭ম আসরে কলকাতা নাইট রাইডার্সের চ্যাম্পিয়ান হওয়ার নায়ক ছিলেন সাকিব। নবম আসরে কলকাতার হয়ে খেলা নাও হতে পারে সেই সাকিবের।
প্রতিবেদনে আরও বলা হয়, বাংলাদেশি সাকিব ছাড়াও দক্ষিণ আফ্রিকার জন বোথা ও মরনে মরকেল, ওয়েস্ট ইন্ডিজের আন্দ্রে রাসেল এবং ইংল্যান্ডের আজহার মাহমুদ (সাবেক পাকিস্তানি ক্রিকেটার) বাদ পড়তে যাচ্ছেন শাহরুখ খানের দল কলকাতা নাইট রাইডার্স থেকে। এমনই খসড়া করা হয়েছে বলে জানিয়েছে এনডিটিভি। আর ৩ মাস পরে নাকি এটি চূড়ান্ত করা হচ্ছে।
তবে সাকিব একজন বিশ্বতারকা। বিশ্বের কোনো ক্রিকেটার যেটা পারেননি সেটা করেছেন তিনি এবং নতুন কিছু অপেক্ষা করছে তার সামনে। কলকাতা থেকে তাকে সরিয়ে দেয়া হলেও নিশ্চই কদর বাড়বে তার।

এ জাতীয় আরও খবর

আলমনগরে মেধাবীদের বৃত্তি ও শিক্ষা উপকরণ বিতরণ, উন্নয়নে অগ্রাধিকারের আশ্বাস এমপি আব্দুল মান্নানের

প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করলেন ইশরাক হোসেন

পূজার আয়োজনে ঘরেই বানান নারিকেলের নাড়ু

লোকসান ও বিদ্যুৎ বিলের চাপে বন্ধ হচ্ছে উল্কা সিনেমা হল

সব সম্প্রদায়ের অধিকার রক্ষার কথা বলল বাংলাদেশি জাতীয়তাবাদ: রিজভী

মঙ্গলবার থেকে টানা ৫ দিনের ছুটি, ছুটিতে থাকবেন না যারা

ঢাকায় তাপমাত্রা অপরিবর্তিত থাকার আভাস

ফ্রান্সে বিক্ষোভ-সহিংসতা, গ্রেপ্তার ২ হাজার ৪০০

সেঞ্চুরির পর ঘরোয়া ক্রিকেটের প্রশংসায় আগা সালমান

টাইগার শ্রফকে লক্ষ্য করে গুলি, অল্পের জন্য রক্ষা

জুলাই স্মৃতিস্তম্ভ ও আধুনিক ওসমানী উদ্যান উদ্বোধন প্রধানমন্ত্রীর

ফ্রান্সে সহিংসতা, অপরাধীদের শাস্তির হুঁশিয়ারি ম্যাক্রনের