,

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় দুই ট্রেন এক লাইনে : অল্পের জন্য রক্ষা হাজার যাত্রীর

news-image

নিজস্ব প্রতিবেদক : বুধবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় দু’টি ট্রেন একই লাইনে ঢুকে পড়ে। ট্রেন দু’টি প্রায় একশ’ গজ দূরে এসে থেমে গেলে অল্পের জন্য রক্ষা পায় হাজার দু’য়েক যাত্রী। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, দুপুরে ১টা ৫মিনিটে আখাউড়া রেলওয়ে জংশনের দুই নম্বর লাইনে ঢুকতে থাকে চট্টগ্রাম থেকে ঢাকা অভিমুখী আন্তঃনগর পাহাড়িকা এক্সপ্রেস ও ভৈরব থেকে আখাউড়া অভিমুখী বাল্লা এক্সপ্রেস। এ সময় কেবিনে কর্মরত ইয়ার্ড ফোরম্যান আইয়ুব আলী দ্রুত লাল পতাকা হাতে পাহাড়িকা এক্সপ্রেস ট্রেনটিকে থামার সিগন্যাল দেন। এ সময় বিষয়টি বুঝতে পেরে দু’টি ট্রেনের চালকই ট্রেন থামিয়ে দেন। তবে যাত্রীরা হুড়োহুড়ি করে নেমে পড়েন। পাহাড়িকা এক্সপ্রেস ট্রেনের চালক মো. আবুল খায়ের জানান, সিগন্যাল পেয়েই ২নং লাইনে ঢুকতে থাকি। এ সময় একই লাইনে আরেকটি ট্রেন আসতে দেখে থামিয়ে দেই। একই কথা বলেন বাল্লা ট্রেনের সহকারি চালক মো. জয়নাল আবেদীন। অবশ্য আখাউড়া রেলওয়ে স্টেশনের সুপারিনটেনডেন্ট মোঃ বদিউজ্জামান বলেন, বাল্লা লোকাল ট্রেনের চালক সিগন্যাল অতিক্রম করে ঢুকে পড়ায় এ সমস্যা দেখা দেয়। কেবিন মাস্টারের কোনো ভুল ছিলনা বলে তিনি দাবি করেন।
অবশ্য বাল্লা লোকাল ট্রেনের চালক মো. আশরাফুল এ অভিযোগ অস্বীকার করেন। তিনি বলেন, ২নং লাইনে ট্রেনের সিগন্যাল দেখেই তা আনা হয়। ইচ্ছে করলেই চালক ট্রেন কোনো লাইনে নিতে পারেন না। আখাউড়া রেলওয়ে থানার ওসি আব্দুর সাত্তার জানান, পরে বাল্লা লোকাল ট্রেনটি পিছনে সরিয়ে নিয়ে পাহাড়িকা এক্সপ্রেস ২নং লাইনে আনা হয়। তবে এতে কোনো ক্ষয়ক্ষতি হয় নি।

 

এ জাতীয় আরও খবর

ইউক্রেনকে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দেবে যুক্তরাজ্য

বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম

বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান

মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

নতুন সরকারের প্রথম ছয় মাসে অর্থনীতির কাঙ্ক্ষিত পুনরুদ্ধার হয়নি: দেবপ্রিয় ভট্টাচার্য

ইবির ৪৪ শিক্ষকের বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা

সবাই রেডি হলে স্থানীয় নির্বাচন হবে: সিইসি

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯৪

বাণিজ্যমন্ত্রী ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক, যেসব বিষয়ে আলোচনা

রংপুরে ৪ হত্যাকাণ্ড নিয়ে যে তথ্য দিল ফরেনসিক বিভাগ

শিক্ষার্থীদের মিড-ডে মিলের মান নিয়ে যেন আপস না করা হয়: প্রধানমন্ত্রী

হাইকোর্টের রায়ে সন্তুষ্ট নুসরাতের মা