,

গাজীপুরে দুর্ঘটনায় বাঞ্ছারামপুর এর নটরডেম শিক্ষার্থীসহ নিহত ২

news-image

নিহতরা হলেন- নটরডেম কলেজের প্রথমবর্ষের ছাত্র মো. জাকির  হোসেন (১৭) ও ভাওয়াল মির্জাপুর ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য আহসান উল্লাহ সরকার (৫৩)।

টঙ্গী থানার উপ-পরিদর্শক নাজমুল হক জানান, বুধবার সকাল সাড়ে ৬টার দিকে টঙ্গী কলেজ গেইট এলাকায় রাস্তা পার হওয়ার সময় গাজীপুরগামী বসুমতি পরিবহনের একটি বাস জাকিরকে চাপা দেয়। 

“এলাকাবাসী তাকে প্রথমে উত্তরার বাংলাদেশ মেডিকেল কলেজ হাসপাতালে ও পরে ঢাকার ইউনাইটেড হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।”

জাকির ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর থানার তেজখালী এলাকার আবুল হোসেনের ছেলে।

অন্যদিকে মঙ্গলবার রাত সাড়ে ১১টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ভবানীপুরে ট্রাকচাপায় নিহত হন আহসান উল্লাহ।

নাওজোর মহাসড়ক পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক মো. কাওসার জানান, রাতে বাসায় ফেরার সময় দুর্ঘটনায় আহত হন আহসান উল্লাহ।

শহীদ তাজউদ্দীন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর রাত ১২টার দিকে তার মৃত্যু হয় বলে জানান তিনি।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে