,

অগ্নিকে ছাড়িয়ে গেল ‘অগ্নি-২

news-image

যত গর্জন ততই যেন বর্ষণ। শুরু থেকেই ‘অগ্নি-২’ সিনেমা নিয়ে গর্জন যতটা শোনা গিয়েছিল বর্ষণও ঠিক ততটাই হয়েছে। এবার ঈদে শতাধিক প্রেক্ষাগৃহে মুক্তিপ্রাপ্ত এ সিনেমাটি ‘অগ্নি’কে ছাড়িয়ে গেল। সরজমিন ঈদের তৃতীয় ও চতুর্থ দিনেও সিনেমা হলগুলোতে লক্ষ্য করা গেছে উপচেপড়া ভিড়। সব মিলিয়ে ‘অগ্নি-২’ সিনেমাটি ‘অগ্নি’ সিনেমার ব্যবসাকেও টপকে গেছে। সিনেমাটির প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়ার সিইও আলিমউল্লাহ খোকন বলেন, সিনেমাটি সব দিক দিয়েই ‘অগ্নি’ সিনেমাকেও ছাড়িয়ে গেছে। ঢাকার স্টার সিনেপ্লেক্স, সনি, মধুমিতা ও ঢাকার বাইরে যশোরের মনিহার, খুলনা, গাজীপুর, চালা, টাঙ্গাইল, শেরপুরসহ বিভিন্ন শহরের হলগুলোতে সকাল থেকে রাত পর্যন্ত দর্শকদের উপচেপড়া ভিড়। দীর্ঘ লাইন দেয়ার পর দর্শকদের অনেকেই টিকিট না পেয়ে হতাশ হয়ে ফিরে যাচ্ছেন। এমনকি অনেক হলে এক-দুদিন আগে থেকে টিকিট বুকিং দিয়ে রেখেছেন দর্শকরা। আর টিকিট ক্রয় নিয়ে এক ধরনের যুদ্ধ শেষে শেষমেশ সিনেমাটি দেখে তৃপ্তি নিয়েই প্রেক্ষাগৃহ থেকে বের হচ্ছেন দর্শকরা। ‘অগ্নি-২’ সিনেমার পেইজেও অনেক দর্শককে সিনেমাটির প্রশংসা করতে দেখা যাচ্ছে।’ উল্লেখ্য, ইফতেখার চৌধুরী পরিচালিত অ্যাকশন ধাঁচের ‘অগ্নি-২’ সিনেমায় অভিনয় করেছেন মাহিয়া মাহি, ওম, অমিত হাসান, আশীষ বিদ্যার্থী, টাইগার রবি প্রমুখ।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে