,

শেখ হাসিনা প্রধানমন্ত্রী থাকলে মানুষ নিশ্চিন্তে ঈদ করতে পারবে : আইনমন্ত্রী

news-image

আমিরজাদা চৌধুরী : শেখ হাসিনা যতদিন বাংলাদেশের প্রধানমন্ত্রী থাকবেন ততদিন দেশের মানুষ নিশ্চিন্তে ঈদ করতে পারবেন বলে মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক। গতকাল মঙ্গলবার রাতে জেলা প্রশাসকের বাসভবনে আয়োজিত ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের মানুষের জন্য রাজনীতি করেন, সবসময় দেশের মানুষের কথা চিন্তা করেন। তার সরকারের আমেল দেশের মানুষ নিরাপদে ও শান্তিতে ঈদ করতে পারেন।

জেলা প্রশাসক ড. মুহাম্মদ মোশাররফ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি র.আ.ম উবায়দুল মোকতাদির চৌধুরী এমপি।

এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা ও দায়রা জজ মোহাম্মদ কাউছার, পুলিশ সুপার মো. মিজানুর রহমান, পৌরসভার মেয়র মো. হেলাল উদ্দিন প্রমুখ।

এ জাতীয় আরও খবর

প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করলেন ইশরাক হোসেন

পূজার আয়োজনে ঘরেই বানান নারিকেলের নাড়ু

লোকসান ও বিদ্যুৎ বিলের চাপে বন্ধ হচ্ছে উল্কা সিনেমা হল

সব সম্প্রদায়ের অধিকার রক্ষার কথা বলল বাংলাদেশি জাতীয়তাবাদ: রিজভী

মঙ্গলবার থেকে টানা ৫ দিনের ছুটি, ছুটিতে থাকবেন না যারা

ঢাকায় তাপমাত্রা অপরিবর্তিত থাকার আভাস

ফ্রান্সে বিক্ষোভ-সহিংসতা, গ্রেপ্তার ২ হাজার ৪০০

সেঞ্চুরির পর ঘরোয়া ক্রিকেটের প্রশংসায় আগা সালমান

টাইগার শ্রফকে লক্ষ্য করে গুলি, অল্পের জন্য রক্ষা

জুলাই স্মৃতিস্তম্ভ ও আধুনিক ওসমানী উদ্যান উদ্বোধন প্রধানমন্ত্রীর

ফ্রান্সে সহিংসতা, অপরাধীদের শাস্তির হুঁশিয়ারি ম্যাক্রনের

এমবাপ্পের জোড়া গোলে সেভিয়াকে উড়িয়ে দিল রিয়াল