,

যশোরে পুলিশের এসআই ও কনস্টেবলকে কারাগারে প্রেরণ

news-image

ক্রসফায়ারের ভয় দেখিয়ে শারীরিক নির্যাতন ও ঘুষ দাবির অভিযোগে পুলিশের এসআই উত্তম কুমার ও কনস্টেবল ইদ্রিস আলীকে কারাগারে পাঠিয়েছেন যশোরের জেলা ও দায়রা জজ আদালত। যশোর সদরের দোগাছিয়া গ্রামের রেজাউল ইসলামের দায়ের করা মামলায় আজ মঙ্গলবার এ আদেশ দেন ওই আদালতের বিচারক মো. মিজানুর রহমান। জানা গেছে, অভিযুক্ত এসআই উত্তম কুমার বর্তমানে খুলনা থানায় এবং কনস্টেবল ইদ্রিস আলী যশোরের মনিরামপুর থানায় কর্মরত। সূত্র জানায়, এসআই উত্তম কুমার যশোর সদরের সাজিয়ালি পুলিশ ক্যাম্পের ইনচার্জ হিসেবে কর্মরত থাকাকালে ২০১২ সালের ২৬ জানুয়ারি দোগাছিয়া গ্রামের রবিউল ইসলাম নামে এক ব্যক্তিকে হাতে গুলি করে ফাঁড়িতে ধরে নিয়ে যায়। সেখানে ১ লাখ টাকা ঘুষের দাবিতে তার ওপর শারিরিক নির্যাতন চালানোসহ ক্রসফায়ারে হত্যার হুমকি দেওয়া হয়। এ ঘটনায় ওই বছরের ১৯ ফেব্রুয়ারি রবিউলের ভাই রেজাউল ইসলাম আদালতে অভিযোগ দায়ের করেন। আদালত অভিযোগটি তদন্তের জন্য দুর্নীতি দমন কমিশনে (দুদক) পাঠায়। দুদকের সহকারী পরিচালক এসআই উত্তম ও কনস্টেবল ইদ্রিসকে অভিযুক্ত করে ২০১৩ সালের ২৮ নভেম্বর আদালতে তদন্ত প্রতিবেদন দাখিল করেন। চলতি বছরের ২ ফেব্রুয়ারি শুনানি শেষে বিচারক ওই দুই পুলিশ সদস্যের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন। গত ৮ মে তারা আদালতে হাজির হয়ে অন্তবর্তীকালিন জামিন নেন। বাদী পক্ষের আইনজীবী জানান, আসামি পক্ষের আইনজীবী অ্যাডভোকেট দেবাশীষ দাস আজ মঙ্গলবার আদালতে জামিননামা ও জিম্মাদারি প্রত্যাহারের আবেদন জানালে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. মিজানুর রহমান সেটা গ্রহণ করে আসামিদের জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন। একই সঙ্গে আগামী বৃহস্পতিবার মামলার চার্জ গঠনের জন্য শুনানির দিন ধার্য করেন। 

এ জাতীয় আরও খবর

ইউক্রেনকে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দেবে যুক্তরাজ্য

বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম

বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান

মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

নতুন সরকারের প্রথম ছয় মাসে অর্থনীতির কাঙ্ক্ষিত পুনরুদ্ধার হয়নি: দেবপ্রিয় ভট্টাচার্য

ইবির ৪৪ শিক্ষকের বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা

সবাই রেডি হলে স্থানীয় নির্বাচন হবে: সিইসি

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯৪

বাণিজ্যমন্ত্রী ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক, যেসব বিষয়ে আলোচনা

রংপুরে ৪ হত্যাকাণ্ড নিয়ে যে তথ্য দিল ফরেনসিক বিভাগ

শিক্ষার্থীদের মিড-ডে মিলের মান নিয়ে যেন আপস না করা হয়: প্রধানমন্ত্রী

হাইকোর্টের রায়ে সন্তুষ্ট নুসরাতের মা