,

সিলেটে জামায়াতের আমিরসহ ৪৯ নেতা-কর্মী কারাগারে

news-image

পুলিশের উপর হামলা, নাশকতা ও ভাঙচুর মামলায় সিলেটের বিয়ানীবাজার উপজেলা জামায়াতে ইসলামীর আমিরসহ ৪৯ নেতা-কর্মীকে কারাগারে পাঠিয়েছেন আদালত। মঙ্গলবার সিলেটের বিচারিক হাকিম নজরুল ইসলাম এ আদেশ দেন। সিলেটের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর শামসুল ইসলাম জানান, জামায়াত-শিবিরের এসব নেতা-কর্মীরা আদালতে হাজির হয়ে জামিন আবেদন করেন। শুনানি শেষে বিচারক জামিন নামঞ্জুর করে তাদের কারাগারে পাঠান। তিনি আরো বলেন, ২০১৩ সালের ১৮ ডিসেম্বর বিয়ানীবাজারে পুলিশের উপর হামলা ও নাশকতার অভিযোগে জামায়াত-শিবির নেতা-কর্মীদের বিরুদ্ধে পুলিশ বাদী হয়ে মামলা দায়ের করে। ওই মামলায় এই ৪৯ আসামি জামিনে ছিলেন। মঙ্গলবার অভিযোগ গঠনের দিন এসব আসামি আদালতে হাজির হন। বিচারক তাদের জামিন বাতিল করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

 

এ জাতীয় আরও খবর

প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করলেন ইশরাক হোসেন

পূজার আয়োজনে ঘরেই বানান নারিকেলের নাড়ু

লোকসান ও বিদ্যুৎ বিলের চাপে বন্ধ হচ্ছে উল্কা সিনেমা হল

সব সম্প্রদায়ের অধিকার রক্ষার কথা বলল বাংলাদেশি জাতীয়তাবাদ: রিজভী

মঙ্গলবার থেকে টানা ৫ দিনের ছুটি, ছুটিতে থাকবেন না যারা

ঢাকায় তাপমাত্রা অপরিবর্তিত থাকার আভাস

ফ্রান্সে বিক্ষোভ-সহিংসতা, গ্রেপ্তার ২ হাজার ৪০০

সেঞ্চুরির পর ঘরোয়া ক্রিকেটের প্রশংসায় আগা সালমান

টাইগার শ্রফকে লক্ষ্য করে গুলি, অল্পের জন্য রক্ষা

জুলাই স্মৃতিস্তম্ভ ও আধুনিক ওসমানী উদ্যান উদ্বোধন প্রধানমন্ত্রীর

ফ্রান্সে সহিংসতা, অপরাধীদের শাস্তির হুঁশিয়ারি ম্যাক্রনের

এমবাপ্পের জোড়া গোলে সেভিয়াকে উড়িয়ে দিল রিয়াল