,

নাটোরে অস্ত্র-গুলিসহ যুবক আটক

news-image

নাটোরে পিস্তল গুলি, ম্যাগজিনসহ রাব্বি হোসেন (২৭) নামে এক যুবককে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (রাব- ৫) সদস্যরা। রবিবার দিনগত রাত ১০টার দিকে বড়াইগ্রাম উপজেলার কয়েন বাজার থেকে তাকে আটক করা হয়। র‌্যাব-৫ এর সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, রাব্বি অস্ত্র বিক্রি করতে আসছে, এমন গোপন সংবাদের ভিত্তিতে বাগামারা ক্যাম্পের ইনচার্জ সহকারী পুলিশ সুপার (এএসপি) জামাল আল নাসেরের নেতৃত্বে র‌্যাব ৫-এর সদস্যরা কয়েন বাজারে অবস্থান নেয়। এ সময় রাব্বি অস্ত্র গুলিসহ সেখানে এলে দরদামের একপর্যায়ে একটি বিদেশি পিস্তল, তিন রাউন্ড গুলি ও একটি ম্যাগজিনসহ তাকে আটক করে র‌্যাব-৫ এর সদস্যরা। রাতে তাকে বড়াইগ্রাম থানায় সোপর্দ করা হয়। রাব্বি বড়াইগ্রাম উপজেলার গোপালপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আরশাদ আলী আলপুর ছেলে। বড়াইগ্রাম থানার ওসি মনিরুল ইসলাম জানান, সাত দিনের রিমান্ড চেয়ে সোমবার (১৩ জুলাই) সকালে রাব্বিকে নাটোরের সিনিয়র জুডিশিয়াল আদালতে পাঠানো হবে। এ ব্যাপারে বড়াইগ্রাম থানায় অস্ত্র আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। 

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে