,

চকরিয়া থানায় আটক দুই শিশু সন্তান হত্যাকারী রোহিঙ্গার লংকাকাণ্ড

news-image

কক্সবাজারে অবৈধভাবে বসবাসকারী এক মাদকাসক্ত রোহিঙ্গা নাগরিক তার দুই সন্তানকে কুপিয়ে হত্যা করেছে। সে তার স্ত্রীকেও কামড়িয়ে আহত করেছে। পরবর্তীতে এই রোহিঙ্গা তার ঘরে পালিত তিনটি ছাগল এলোপাথাড়ি কুপিয়ে হত্যা করে। সোমবার দিবাগত রাত দুইটার দিকে কক্সবাজারের চকরিয়া উপজেলার হারবাং ইউনিয়নের গাইনাকাটা নামক এলাকায় এ নৃশংস ঘটনা ঘটে। গ্রামবাসীর সহযোগিতায় হারবাং ফাঁড়ির পুলিশ এই রোহিঙ্গাকে আটক করেছে। এদিকে   চকরিয়া থানা হেফাজতে থাকাকালীন সময়েও রোহিঙ্গা কাশেম লংকাকাণ্ড ঘটিয়েছে। হাজত খানার বাথরুমে ঢুকে সে আত্মহত্যার চেষ্টাও করে। পুলিশ কয়েক ঘণ্টা চেষ্টার পর তাকে বাথরুম থেকে বের করে। এসময় তার কামড়ে আহত হয়েছেন কমপক্ষে ৫ পুলিশ সদস্য। পরে তাকে হাত-পা বেঁধে চকরিয়া থানা থেকে কক্সবাজার জেলা সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। গ্রামবাসী ও পুলিশ জানিয়েছে, আবুল কাশেম (৪৫) নামের মিয়ানমারের অনুপ্রবেশকারী রোহিঙ্গা উখিয়া-টেকনাফের সীমান্ত এলাকা থেকে ৭/৮ বছর আগে চকরিয়ার উপরোক্ত পাহাড়ী এলাকায় বসতি স্থাপন করে। মিয়ানমারের আকিয়াব জেলার চানতলী গ্রামে তার পৈত্রিক বাড়ি। তার ৪ ছেলে ও ২ কন্যার মধ্যে নিহতদ্বয় হচ্ছে কনিষ্ট সন্তান জামাল হোসেন (৬) ও কন্যা তানজিনা বেগম (৪)। তার স্ত্রী সায়েরা বেগম (৩৮) চকরিয়া উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসাধীন রয়েছে। হারবাং ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের মেম্বার রশিদ আহমদ জানিয়েছেন, রোহিঙ্গা কাশেমের পরিবারে অর্থনৈতিক টানাপোড়নের কারণে প্রায় সময় কলহ লেগেই থাকত। তদুপরি কাশেমও ছিল মাদকাসক্ত। গভীর রাতে ঘুম থেকে উঠেই কাশেম এ নৃশংস ঘটনাটি ঘটিয়েছে।' মেম্বার রশিদ আহমদ আরও জানান, গাইনাকাটা নামক পাহাড়ী এলাকাটিতে আরো কয়েকশ' অনুপ্রবেশকারী রোহিঙ্গা রয়েছে। তাদের মধ্যে অনেকেই কৌশলে ভোটার তলিকাভুক্তও হয়েছেন।চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রভাষ চন্দ্র ধর জানিয়েছেন, ঘাতক রোহিঙ্গা কাশেমের বিরুদ্ধে হত্যা ও অবৈধ অনুপ্রবেশের অভিযোগে ২টি মামলা দায়ের করা হয়ে 

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ