,

অভিনয় শুরু করল ওবামা কন্যা মালিয়া

news-image

লেখাপড়ার ফাঁকে ফাঁকে অভিনয় শুরু করল ওবামা কন্যা মালিয়া। মার্কিন পরিচালক এবং লেখিকা লেনা ডানহ্যামের জনপ্রিয় ধারাবাহিক ‘গার্লস’-এ অভিনয় শুরু করছে মালিয়া। মার্কিন সংবাদমাধ্যম জানিয়েছে, এর আগেও হ্যালে বেরি পরিচালিত একটি টিভি সিরিয়ালে সহকারী হিসেবে পর্দার পেছনে কাজ করেছে মালিয়া। তবে ‘গার্লস’-এর সেটে মালিয়াকে প্রথম দেখা গেল। বিতর্কিত কমেডি-ড্রামা ‘গার্লস’ ভাষা বা গল্পের দিক থেকে বেশ সাহসী। বহুদিন ধরেই লেনা ডানহ্যামের এই সিরিয়ালের ভক্ত মালিয়া। মেয়ের এই প্রীতি নিয়ে দুশ্চিন্তার কথাও শোনা গিয়েছে বাবা ওবামার মুখে। কিন্তু ১৭য় পা দেওয়া মালিয়াকে পছন্দের কাজ করতে আটকাতে পারেননি প্রেসিডেন্ট। চলতি বছরের গোড়ায় ডানহ্যাম হোয়াইট হাউসে গেলে তার কাছে ইচ্ছার কথা জানায় মালিয়া। তখনই কথাবার্তা হয়েছিল দুজনের মধ্যে। আর তার জেরেই ইতিমধ্যেই ‘গার্লস’-এর সেটে দেখা যাচ্ছে মালিয়াকে। ব্রুকলিনের এক রেস্তোরাঁয় শুটিংয়ের সময় স্পটের আশপাশ থেকে ভিড় সরানোর কাজ করছিল সে। আগামী বছর ওয়াশিংটনের প্রাইভেট সিডওয়েল ফ্রেন্ডস স্কুল থেকে পাশ করে বেরোবেন মালিয়া। সম্প্রতি নিউ ইয়র্ক বিশ্ববিদ্যালয়, কলম্বিয়া বিশ্ববিদ্যালয়, স্ট্যান্ডফোর্ড বিশ্ববিদ্যালয়ে ঢুঁ মারতেও দেখা গিয়েছে তাকে। 

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ