,

ঈদ উৎসবের আগে আরেক উৎসব

news-image

পবিত্র রমজান প্রায় শেষ। পুরো বাংলাদেশ ঈদ উৎসবের পস্তুতি নিচ্ছে শেষ সময়ে। ঈদ উৎসবের আগে আরেক উৎসবে মাতলো ১৬ কোটি মানুষ। এই উৎসব দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজে ঐতিহাসিক সিরিজ জয়ের। ঈদ মানেই আনন্দ। তবে এবারের ঈদের আনন্দ অনেকটাই বাড়িয়ে দিবে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজ জয়।

ইংল্যান্ডকে হারিয়ে বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে খেলা। এরপর দেশের মাটিতে পাকিস্তানকে হোয়াইটওয়াশ। পরাক্রমশালী ভারতের বিপক্ষে সিরিজ জয়। বাংলাদেশ যে পারে, তখনই প্রমাণ হয়েছে। তবে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজ ছিল বাংলাদেশের সবচেয়ে বড় পরীক্ষা। ব্যাপারটা ছিল এমন যে, দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ভালো করতে পারলেই বুঝতে হবে বাংলাদেশ আসলেই দারুণ উন্নতি করেছে। কারণ দক্ষিণ আফ্রিকা জটিল দল। বৈচিত্রপূর্ণ তাদের বোলিং আক্রমণ।
প্রথম ম্যাচ হারলেও পরের ম্যাচে ঘুরে দাঁড়ায় টাইগাররা। ২২ ওভার বাকি থাকতেই ৭ উইকেটে ম্যাচ জিতে নেয় স্বাগতিকরা। সিরিজে ১-১ সমতা।

আজ সিরিজ নির্ধারনী ম্যাচে সত্যিকারের চ্যাম্পিয়নদের মতো জ্বলে উঠলো বাংলাদেশ। বল হাতে দারূণ করলেন বোলাররা। বিশেষ করে মুস্তাফিজ, সাকিব এবং রুবেল। দক্ষিণ আফ্রিকা থেমে গেল মাত্র ১৬৮। তখনই ম্যাচের ফল পরিস্কার হয়ে যায়।
ব্যাট করতে নেমে দুই ওপেনার তামিম ও সৌম্য সরকারের ব্যাটিং তাণ্ডবে মাতলো পুরো গ্যালরি। সেই সঙ্গে উৎসবে মাতলো পুরো দেশ। ২৬.১ ওভারেই ম্যাচ শেষ। সৌম্য খেললেন ৭৫ বলে ৯০ রানের অসাধারণ ইনিংস। তামিম অপরাজিত থাকেন ৬১ রান করে। ৯ উইকেটের বিরাট জয়।তাও আবার দক্ষিণ আফ্রিকার মতো দলের বিপক্ষে!

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ