,

২০০ উইকেট ক্লাবে সাকিব

news-image

একদিনের আন্তর্জাতিক ম্যাচে ২০০ উইকেটের মাইলফলক স্পর্শ করলেন বিশ্ব ক্রিকেটের নাম্বার ওয়ান অলরাউন্ডার সাকিব আল হাসান। বুধবার (১৫ জুলাই) দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজ নির্ধারণী ম্যাচে প্রোটিয়াদের নির্ভরযোগ্য ব্যাটসম্যান হাশিম আমলাকে উইকেটকিপার মুশফিকুর রহিমের হাতে ক্যাচ দিতে বাধ্য করে এ মাইলফলক স্পর্শ করেন তিনি।

নিজের ১৫৬তম ম্যাচে এসে ২০০ উইকেট অর্জন করেন সাকিব। ২০১১ সালে এই চট্টগ্রামে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সেরা ১৬ রান দিয়ে ৪ উইকেট নেন সাকিব।

খেলা শুরুর আগে থেকেই ফেসবুকসহ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে টাইগার ভক্তদের মধ্যে কমেন্টের ছোড়াছুড়ি চলছিল। কে আগে স্পর্শ করবে কাঙ্ক্ষিত মাইলফলক! সাকিব নাকি মাশরাফি? ভক্তদের কমেন্টের জোর সাকিবের দিকেই ছিল বেশি। আর শেষ পর্যন্ত তাই হলো। তবে তাদের আশা এই ম্যাচেই মাশরাফিও স্পর্শ করবে সেই মাইলফলক।

অন্যদিকে মাশরাফি ১৫৬ ম্যাচ খেলে ৩০.৮৯ গড়ে নিয়েছেন ১৯৯ উইকেট। সেরা বোলিং ২৬ রানের বিনিময়ে ৬ উইকেট। ২০০৬ সালে নাইরোবিতে কেনিয়ার বিপক্ষে তিনি এ সেরা বোলিং করেন। তবে ২০০ উইকেট ক্লাবে প্রথম নাম লিখিয়েছেন বাংলাদেশের আরেক স্পিনার আবদুর রাজ্জাক। ১৫৩ ম্যাচ খেলে ২৯.২৯ গড়ে রাজ্জাক নিয়েছেন ২০৭ উইকেট। সেরা বোলিং ২৯ রানে ৫ উইকেট। ২০০৯ সালে ঢাকায় জিম্বাবুয়ের বিপক্ষে।

ভক্তদের প্রত্যাশা সাকিব-রাজ্জাকের পথ অনুসরণ করে মাশরাফিও ২০০ উইকেট লাভ করবেন। হতে পারে এই ম্যাচেই সেই শুভক্ষণ এতে যেতে পারে। সেই অপেক্ষায় কোটি টাইগারভক্ত।

এ জাতীয় আরও খবর

আলমনগরে মেধাবীদের বৃত্তি ও শিক্ষা উপকরণ বিতরণ, উন্নয়নে অগ্রাধিকারের আশ্বাস এমপি আব্দুল মান্নানের

প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করলেন ইশরাক হোসেন

পূজার আয়োজনে ঘরেই বানান নারিকেলের নাড়ু

লোকসান ও বিদ্যুৎ বিলের চাপে বন্ধ হচ্ছে উল্কা সিনেমা হল

সব সম্প্রদায়ের অধিকার রক্ষার কথা বলল বাংলাদেশি জাতীয়তাবাদ: রিজভী

মঙ্গলবার থেকে টানা ৫ দিনের ছুটি, ছুটিতে থাকবেন না যারা

ঢাকায় তাপমাত্রা অপরিবর্তিত থাকার আভাস

ফ্রান্সে বিক্ষোভ-সহিংসতা, গ্রেপ্তার ২ হাজার ৪০০

সেঞ্চুরির পর ঘরোয়া ক্রিকেটের প্রশংসায় আগা সালমান

টাইগার শ্রফকে লক্ষ্য করে গুলি, অল্পের জন্য রক্ষা

জুলাই স্মৃতিস্তম্ভ ও আধুনিক ওসমানী উদ্যান উদ্বোধন প্রধানমন্ত্রীর

ফ্রান্সে সহিংসতা, অপরাধীদের শাস্তির হুঁশিয়ারি ম্যাক্রনের