,

২০ ওভারে টার্গেট ৯৯?

news-image

শুরুতেই মুস্তাফিজের আঘাত। এরপর সাকিব আল হাসানের ঘুর্ণি জাদু। সঙ্গে রিয়াদ চমক। সব মিলিয়ে চট্টগ্রামে তৃতীয় ওয়ানডে ম্যাচে বাংলাদেশের বিপক্ষে বেশ চাপে সফরকারী দক্ষিণ আফ্রিকা। তবে এরই মধ্যে বাগড়া দিয়েছে বৃষ্টি।

২৩ ওভার খেলা হতে না হতেই নামে বৃষ্টি। দ্রুত ব্যাটসম্যান এবং ফিল্ডার চলে যান ড্রেসিংরুমে। তৎপরতা শুরু হয়ে যায় গ্রাউন্ডসম্যানদের। তারা গিয়ে ত্রিপল দিয়ে ঢেকে দেন মাঠের উইকেট। ৪.৩৫ মিনিটে শুরু হয় বৃষ্টি।

মাঝে বৃষ্টির বেগ একটু কমেছিল। তবে এ রিপোর্ট লেখা পর্যন্ত (৫.৪৫) বৃষ্টি হচ্ছিলই ভালোই। তবে খেলা কখন শুরু হবে তা নিয়ে কিছুই জানানো হয়নি। বৃষ্টির কারণে দক্ষিণ আফ্রিকার ইনিংস যদি এখানেই শেষ হয়, তাহলে বাংলাদেশকে খেলতে হতে পারে টি২০ ধাঁচে। বাংলাদেশের সামনের টাগের্ট দাঁড়াতে পারে ২০ ওভারে ৯৯ রান। ম্যাচের শেষ সময় রাত ১১টা ৪৫ মিনিট পর্যন্ত। এরই মধ্যে শেষ করতে হবে খেলা। এমনটিই জানিয়েছে ক্রিকইনফো ওয়েবসাইট। তবে সবই নির্ভর করছে বৃষ্টির উপর।

বৃষ্টির আগে দক্ষিণ আফ্রিকার রান ২৩ ওভারে ৪ উইকেট হারিয়ে ৭৮। ক্রিজে অপরাজিত রয়েছেন ডেভিড মিলার (২৩) এবং জেপি ডুমিনি (৮)।

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ