,

ব্রাহ্মণবাড়িয়ায় সাড়ে ৫ হাজার পিস ইয়াবাসহ ২ যুবক আটক

news-image

বিশেষ প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ায় ৫ হাজার ৬শ পিস ইয়াবাসহ ২ যুবককে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ। মঙ্গলবার রাতে কুমিল্লা-সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার রামরাইল নামকস্থান থেকে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আটকৃতরা হল চট্টগ্রাম জেলার সাতকানিয়া উপজেলার নলুয়া গ্রামের কামাল উদ্দিন (৩৪) ও চাঁদপুর জেলার মতলব উপজেলার একলাখপুর গ্রামের সিদ্দিক মিয়া (৩৫)। জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মঈনুর রহমান জানান, রাতে গোপন সংবাদের ভিত্তিতে কুমিল্লা-সিলেট মহাসড়কে রামরাইল এলাকায় অভিযানে নামে ডিবি পুলিশের একটি দল। অভিযান চলাকালে একটি প্রাইভেটকারে তল্লাশি চালিয়ে ৫ হাজার ৬’শ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এ ঘটনায় জড়িত থাকার দায়ে কামাল উদ্দিন ও সিদ্দিক মিয়াকে প্রাইভেটকারসহ আটক করা হয়। তিনি আরো জানান, উদ্ধাকৃত ইয়াবাগুলো চট্টগ্রাম থেকে ব্রাহ্মণবাড়িয়া জেলা সদরে নিয়ে আসা হচ্ছিল। আটকদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।  

 

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ