,

ধোনির বউ পরিণীতি!

news-image

ভারতীয় ওয়ানডে ক্রিকেট দলের অধিনায়ক মহেন্দ্র সিংহ ধোনির জীবনী নিয়ে চলচ্চিত্র তৈরি করছেন নীরাজ পাণ্ডে। 'এম এস ধোনি : দি আনটোল্ড স্টোরি' নামের ছবিটিতে ধোনির চরিত্রে অভিনয় করবেন সুশান্ত সিং রাজপুত-এ খবর আগেই নিশ্চিত হয়েছিল। বাকি ছিল ধোনির স্ত্রী সাক্ষী রাওয়াতের চরিত্রে অভিনেত্রী নির্বাচন। এ চরিত্রে আগে আলিয়া ভাট, শ্রদ্ধা কাপুর ও কৃতী শ্যাননের নাম শোনা গেলেও এবার চরিত্রটিতে অভিনয়ের প্রস্তাব দেওয়া হয়েছে পরিণীতি চোপড়াকে। শুটিংঘনিষ্ঠ একটি সূত্র জানিয়েছে, চলচ্চিত্রটিতে ধোনির ক্রিকেটজীবন ছাড়াও ব্যক্তিগত নানা প্রসঙ্গও উঠে আসবে। সেখানে তাঁর স্ত্রী সাক্ষী রাওয়াতের ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ। নির্মাতা চাইছেন এ চরিত্রে মোটামুটি অভিজ্ঞ কোনো অভিনেত্রী। সে জন্যই প্রস্তাব গেছে পরিণীতির কাছে। তবে ধোনির স্ত্রীর চরিত্রে পরিণীতির অভিনয়ের বিষয়টিকে পুরোপুরি গুজব বলে উড়িয়ে দিয়েছেন তাঁর মুখপাত্র।

এ জাতীয় আরও খবর

ইউক্রেনকে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দেবে যুক্তরাজ্য

বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম

বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান

মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

নতুন সরকারের প্রথম ছয় মাসে অর্থনীতির কাঙ্ক্ষিত পুনরুদ্ধার হয়নি: দেবপ্রিয় ভট্টাচার্য

ইবির ৪৪ শিক্ষকের বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা

সবাই রেডি হলে স্থানীয় নির্বাচন হবে: সিইসি

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯৪

বাণিজ্যমন্ত্রী ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক, যেসব বিষয়ে আলোচনা

রংপুরে ৪ হত্যাকাণ্ড নিয়ে যে তথ্য দিল ফরেনসিক বিভাগ

শিক্ষার্থীদের মিড-ডে মিলের মান নিয়ে যেন আপস না করা হয়: প্রধানমন্ত্রী

হাইকোর্টের রায়ে সন্তুষ্ট নুসরাতের মা