,

ফেনীর ফুলগাজীতে সড়ক দুর্ঘটনায় পুলিশের এসআইসহ ৪ আহত

news-image

 ফেনীর ফুলগাজী উপজেলার মুন্সির হাটে সড়ক দুর্ঘটনায় পুলিশের এসআইসহ ৪ জন আহত হয়েছে। মঙ্গলবার ভোর সাড়ে ৪টার দিকে এ দুর্ঘটনা ঘটে। এদের মধ্যে গুরুতর আহত এসআই নাজিম উদ্দিনকে আশংকাজনক অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। এছাড়া আহত অন্যরা হচ্ছে পুলিশ কনস্টেবল আবুল কালাম, কবির আহম্মদ, আবুল খায়ের।ফুলগাজী থানার অফিসার ইনচার্জ (ওসি) হারুন-উর-রশিদ জানান, মঙ্গলবার ভোর রাতে ডিউটি করা অবস্থায় পুলিশ বহনকারী হিউম্যান হলার (ইমা) গাড়িটি মুন্সিরহাট বাজারে একটি পিলারের সাথে ধাক্কা খেয়ে উল্টে যায়। এতে ৪ পুলিশ সদস্য আহত হয়। এদের মধ্যে এসআই নাজিম উদ্দিন গুরুতর আহত হয়। তাকে আশংকাজনক অবস্থা চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। এছাড়া কনস্টেবল ৩ জনকে ফেনী সদর হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ