,

আখাউড়ায় চলন্ত ট্রেন থেকে নামতে গিয়ে যুবকের মৃত্যু

news-image

 মঙ্গলবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া রেলওয়ে জংশনে চলন্ত ট্রেন থেকে নামতে গিয়ে এক যুবক নিহত হয়েছে। নিহত যুবক হলো, আখাউড়া দক্ষিণ ইউনিয়নের হীরাপুর গ্রামের জমাদ্দার বাড়ির মো. আলমগীর মিয়ার ছেলে মো. পাভেল মিয়া (১৮)। পুলিশ তার লাশ পরিবারের কাছে বুঝিয়ে দিয়েছে। আখাউড়া রেলওয়ে জংশন ও পুলিশ সূত্র জানায়, চট্টগ্রাম থেকে ময়মনসিংহগামী বিজয় এক্সপ্রেস ট্রেনটি বেলা ১২টা ১০ মিনিটে ২নং লাইন দিয়ে অতিক্রম করছিল। কিন্তু ট্রেনটি আখাউড়ায় যাত্রাবিরতি না থাকায় পাভেল চলন্ত অবস্থায়ই নামতে যায়। এতে ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলেই সে মারা যায়। দক্ষিণ ইউনিয়ন পরিষদের সদস্য (মেম্বার) মো. হান্নান জানান, পাভেল খালার বাড়ি কুমিল্লা থেকে আখাউড়া ফিরছিল। আখাউড়া রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুস সাত্তার জানান, পরিবারের কোনো অভিযোগ না থাকায় ময়না তদন্ত ছাড়াই লাশ বুঝিয়ে দেওয়া হয়েছে।


 

এ জাতীয় আরও খবর

মোহাম্মদপুর গৃহায়ণ প্রকল্পে অনিয়ম, ফ্ল্যাট বরাদ্দের তথ্য উন্মোচন

৮ ঘণ্টা গ্যাস থাকবে না ঢাকার যেসব এলাকায়

এনজিও ফাউন্ডেশনের চেয়ারম্যান হলেন খোন্দকার মোরতাজুল করিম

সংকট সমাধানে দরকার রাজনৈতিক উদ্যোগ

ইরানের সঙ্গে আলোচনায় ‘উল্লেখযোগ্য অগ্রগতি’ হয়েছে: পাকিস্তান

ম্যারাডোনার মামলায় চিকিৎসা পরীক্ষার ফল নিয়ে ভুল স্বীকার

ইরানের রাষ্ট্রীয় প্রচারমাধ্যমে ট্রাম্পপুত্র ব্যারনকে হত্যার হুমকি

সংসদ অধিবেশন ঘিরে ঢাকার বিভিন্ন এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ

ঢাকার পানি সংকট মোকাবিলায় ভূমিকা রাখবে ডেনমার্ক: এলজিআরডি মন্ত্রী

ইরান যুদ্ধ নিয়ে মার্কিন জনসমর্থন কমেছে, রেকর্ড নিম্নে ট্রাম্পের জনপ্রিয়তা

বাংলাদেশের সংস্কার প্রক্রিয়ায় সহযোগিতা করবে ইউএনডিপি

দেশে সারের সংকট নেই, পর্যাপ্ত মজুদ আছে