শনিবার, ২রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ ১৯শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

ডেঙ্গুর ঝুঁকিতে বিশ্বের প্রায় অর্ধেক বাসিন্দা

news-image

গোটা বিশ্বের প্রায় অর্ধেক বাসিন্দা এমন বিভিন্ন অঞ্চলে বসবাস করছেন, যে সব অঞ্চল ডেঙ্গু সংক্রমণ প্রবণ হিসেবে চিহ্নিত। এই ধরনের তথ্য খোদ বিশ্ব স্বাস্থ্য সংস্থা (হু)-র। অর্থাৎ, বিশ্বের প্রায় অর্ধেক মানুষ বসবাস করছেন ডেঙ্গু সংক্রমণের ঝুঁকি নিয়ে। ডেঙ্গু সংক্রমণ প্রবণ অঞ্চল হিসেবে চিহ্নিত করা হয়েছে বিশ্বের বিভিন্ন অঞ্চলকে। হু-র তথ্য অনুযায়ী, ডেঙ্গুপ্রবণ হিসেবে চিহ্নিত ওই সব অঞ্চলে বসবাস করছেন গোটা বিশ্বের ৪০ শতাংশ মানুষ। কাজেই, কীভাবে, কোন পথে ডেঙ্গু সংক্রমণের কবল থেকে রক্ষা পেতে পারেন ওই সব অঞ্চলের বাসিন্দারা, সেই সব বিষয়ে আরও সচেতনতার প্রয়োজন রয়েছে বলেই মনে করছে হু। একই সঙ্গে, এই বিষয়টি নিয়ে হু উদ্বেগেও রয়েছে। কেননা, ডেঙ্গুর সংক্রমণ মোকাবিলায় আগের তুলনায় বাড়ছে সচেতনতা। অথচ, গোটা বিশ্বে ডেঙ্গু সংক্রমণের সংখ্যাও আবার কম নয়। হু-র তথ্য অনুযায়ী, প্রতিবছর গোটা বিশ্বের পাঁচ থেকে ১০ কোটি বাসিন্দা ডেঙ্গু সংক্রমণের শিকার হন। যার মধ্যে পাঁচ লক্ষ আক্রান্ত ডেঙ্গু হেমারেজিক ফিভারের শিকার হন।বিশেষজ্ঞদের কথায়, ডেঙ্গু হেমারেজিক ফিভারের ক্ষেত্রে আক্রান্তের প্রাণহানির আশঙ্কা থেকে যায়। হু-র ওই তথ্য অনুযায়ী, ডেঙ্গুর কারণে প্রতিবছর ২২ হাজার আক্রান্তের মৃত্যু হয়। যার মধ্যে অধিকাংশ আবার শিশু। এমন পরিসংখ্যান। আর, তার সঙ্গে তথ্য, গোটা বিশ্বের প্রায় অর্ধেক মানুষের বসবাস ডেঙ্গু সংক্রমণ প্রবণ অঞ্চলে। স্বাভাবিক কারণেই এই দুই কারণে উদ্বেগে রয়েছে হু। তেমনই আবার, ওই দুই কারণে উদ্বেগে রয়েছেন বিশ্বের বিভিন্ন প্রান্তের বিশেষজ্ঞরাও। তবে, চিকিৎসার তুলনায় অধিক শ্রেয় পন্থা হিসেবে গণ্য হয় রোগ মোকাবিলার বিষয়টি। কাজেই, ডেঙ্গু সংক্রমণের কবল থেকে রক্ষা পেতে, ডেঙ্গু প্রতিরোধের ওপরই অধিক গুরুত্ব আরোপ করছেন বিশেষজ্ঞরা। যে কারণে, ডেঙ্গুর সংক্রমণ মোকাবিলায় সমাজের বিভিন্ন অংশে আরও বেশি সচেতনতার প্রয়োজন রয়েছে বলেই মনে করছেন তাঁরা। বিশেষজ্ঞদের কথায়, মানুষের মধ্যে ডেঙ্গু-সংক্রান্ত বিষয়ে যত বেশি বাড়বে সচেতনতা, তত বেশি দেখা দেবে ডেঙ্গু মোকাবিলার সফলতা। ডেঙ্গুর জীবাণু বহনকারী মশা কামড়ানোর চার থেকে সাত দিন পর আক্রান্তের শরীরে দেখা দেয় বিভিন্ন ধরনের উপসর্গ। ওই সব উপসর্গ তিন থেকে ১০ দিন পর্যন্ত স্থায়ী হতে পারে। ডেঙ্গু সংক্রমণের উপসর্গ হিসেবে সাধারণত প্রবল জ্বর, মাথা যন্ত্রণা, পেশি এবং গাঁটে গাঁটে ব্যথা, চোখের পিছনের দিকে ব্যথা, বমি বমি ভাব অথবা বমি, শরীরের বিভিন্ন অংশে র‌্যাশ অর্থাৎ ফুসকুড়ি দেখা দিতে পারে। তবে, ডেঙ্গু হেমারেজিক ফিভারে আক্রান্ত হলে ওই সব ফুসকুড়ি থেকে রক্তক্ষরণ হতে পারে। এমনকী, নাক এবং মাড়ি থেকেও হতে পারে রক্তক্ষরণ। এই ধরনের বিভিন্ন উপসর্গ থেকে সাধারণত সপ্তাহখানেকের মধ্যে নিস্তার মিলতে পারে। তবে, নাক এবং মাড়ি থেকে রক্তক্ষরণ বন্ধ না হলে, বমি এবং তার সঙ্গে অসহ্য পেট ব্যথা হতে থাকলে, আক্রান্তের যকৃৎ, ফুসফুস এমনকী হৃদযন্ত্রেও দেখা দিতে পারে সমস্যা। অ্যাজমা, ডায়াবেটিস সহ অন্য কয়েকটি অসুখে আক্রান্ত যদি ডেঙ্গুর শিকার হয়ে পড়েন, সে সব ক্ষেত্রেও প্রাণহানির আশঙ্কা থেকে যায়। ডেঙ্গু হেমারেজিক ফিভারের ক্ষেত্রে রক্তক্ষরণের পাশাপাশি আচমকা অনিয়ন্ত্রিত রক্তচাপের সমস্যাও দেখা দিতে পারে। সে ক্ষেত্রেও আক্রান্তের প্রাণহানির আশঙ্কা থেকে যায়। এ দিকে, ডেঙ্গু সংক্রমণের মৌসুম আবার হাজির। কাজেই, ডেঙ্গু মোকাবিলায় সতর্ক হওয়া ছাড়া অন্য কোনো উপায়ও নেই বলে মনে করছেন বিশেষজ্ঞরা। গত বছরও এমন সময়ে দেশের বিভিন্ন অংশে দেখা দিয়েছিল ডেঙ্গুর সংক্রমণ। ন্যাশনাল ভেক্টর বর্ন ডিজিজ কন্ট্রোল প্রোগ্রাম-এর তথ্য অনুযায়ী, গত বছর এ দেশে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা ৪০ হাজারের বেশি। চলতি বছরে ইতিমধ্যেই দুই হাজারের বেশি ডেঙ্গু আক্রান্তের খোঁজ মিলেছে বলে জানা গিয়েছে। উল্টোডাঙার কাছে ইএম বাইপাসের ধারে অবস্থিত বেসরকারি এক হাসপাতালের চিকিৎসক এস কে দাস বলেন, ডেঙ্গু হলো পতঙ্গবাহিত অসুখ। এডিস ইজিপ্টাই এবং এডিস অ্যালবোপিক্টাস প্রজাতির স্ত্রী মশা বহন করে ডেঙ্গুর জীবাণু। বিশ্বের বিভিন্ন প্রান্তে এই ধরনের মশার অস্তিত্ব রয়েছে। একই সঙ্গে তিনি বলেন, ডেঙ্গুর সংক্রমণ থেকে রক্ষা পেতে সচেতনতার পাশাপাশি কীভাবে মশার কামড় থেকেও রক্ষা মিলবে, সে সবের জন্য সাধারণ কিছু ব্যবস্থা গ্রহণ করা অত্যন্ত জরুরি। ডেঙ্গুর জীবাণু বহনকারী মশা সাধারণত দিনের বেলায় কামড়ায়। যদিও, বিশেষজ্ঞদের কোনো কোনো মহলের দাবি, রাতেও কামড়াতে পারে ডেঙ্গুর জীবাণু বহনকারী মশা। এই ধরনের মশার পা এবং শরীরে সাদা-কালো ছাপ থাকে। অধিকাংশ ক্ষেত্রে এই ধরনের মশার কামড় ব্যথাহীন হওয়ায়, অনুভব করা যায় না যে শরীর কোনো অংশে মশা কামড়াচ্ছে কি না। চিকিৎসক এস কে দাস বলেন, কোনো ডেঙ্গু আক্রান্তকে যদি এডিস ইজিপ্টাই অথবা এডিস অ্যালবোপিক্টাস প্রজাতির স্ত্রী মশা কামড়ায়, এবং তার পর ওই মশা যদি কোনো সুস্থ মানুষকে কামড়ায়, তা হলে ওই ডেঙ্গু আক্রান্তের রক্ত থেকে ওই মশার মাধ্যমে ওই সুস্থ মানুষের রক্তে ডেঙ্গুর ভাইরাসের সংক্রমণ ঘটে। গবেষণায় দেখা গিয়েছে, ডেঙ্গুর জীবাণু বহনকারী মশা সাধারণত ঘরে অথবা মানুষের আশপাশে থাকে। ঠাণ্ডা অথবা ছায়া রয়েছে এমন স্থানে থাকে এই ধরনের মশা। অধিকাংশ ক্ষেত্রে এই ধরনের মশা মানুষের পায়ের পাতা এবং সংলগ্ন স্থানে কামড়ায়। সূর্যোদয়ের পরে এবং সূর্যাস্তের আগের দুই ঘণ্টা, সাধারণত এই দুই সময়ে ডেঙ্গুর জীবাণু বহনকারী মশা বেশি দেখা যায়। ঘরের বাইরেও কামড়াতে পারে ডেঙ্গুর জীবাণু বহনকারী মশা।

 

এ জাতীয় আরও খবর

জামায়াত মুক্তিযুদ্ধবিরোধী শক্তি ছিল—আইনমন্ত্রী

দুপুরের মধ্যে ১৭ জেলায় ঝড় ও বজ্রবৃষ্টির সতর্কতা

মে দিবসে নয়াপল্টনে শ্রমিক সমাবেশ, নেতৃত্ব দেবেন তারেক রহমান

শ্রমজীবীদের ন্যায্য অধিকার বাস্তবায়ন এখনো কতটা দূরে?

ইরান ইস্যুতে ফের উত্তেজনা, সামরিক প্রস্তুতি ও কূটনৈতিক চাপ বাড়ছে যুক্তরাষ্ট্রের

পুলিশ সপ্তাহে ১০৭ সদস্য পাচ্ছেন পদক

সৌদি পৌঁছেছেন ৪০১৭৭ জন হজযাত্রী

ফরিদপুরে ৭ বছরের শিশুকে হত্যার ঘটনায় ৩ জন গ্রেপ্তার

হোটেলে গোপনে ভিডিও ধারণের অভিযোগে শ্রীলঙ্কার দুই অনূর্ধ্ব-১৯ ক্রিকেটার আটক

৬ দিন পর বড়পুকুরিয়া তাপবিদ্যুৎকেন্দ্রে আবার বিদ্যুৎ উৎপাদন শুরু

বোয়িং থেকে ১৪ উড়োজাহাজ কিনছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স

ভোরের ভারী বৃষ্টিতে রাজধানীর সড়কে জলাবদ্ধতা