,

আসল স্বাস্থ্যকর দইয়ের খবর নিন

news-image

দই বা ব্যাকটেরিয়ায় ফারমেন্টেড দইয়ের স্বাস্থ্যগত উপকারিতার শেষ নেই। তবে দইয়ের নানা ভাগ রয়েছে। এর মধ্যে কোনটা সত্যিকার অর্থে স্বাস্থ্যাসম্মত তা জানতে নিন বিশেষজ্ঞের পরামর্শ। ১. গ্রিক দই : একে প্রচলিত দইয়ের পাতলা সংস্করণ বলা যায়। দই প্রস্তুতের সময় এর ছানার অংশটি আলাদা করে নেওয়া হয়। ছানাবিহীন এই দই উচ্চমানের প্রোটিন দেয় আপনাকে। এসব দই যখন প্যাকেটজাত করা হয়, তখন এতে থাকে প্রোবায়োটিক, বি১২, আয়োডিন, ক্যালসিয়াম, পটাশিয়াম এবং অ্যামিনো এসিড। এটা যখন তখন খাওয়া যায়। বিকালের স্ন্যাক্সের সঙ্গেও উপভোগ করতে পারেন। অনেকের মতে, এটা পৃথিবীর সেরা পুষ্টিকর খাবারের একটি। ২. মিষ্টি ফারমেন্টেড দই : খাবারের পর এই দইয়ের তুলনাই চলে না। তবে চিনি অনেক নিম্ন ফ্যাট সমৃদ্ধ খাবারকে উচ্চমাত্রার ফ্যাটে পরিণত করে। তাই আরো স্বাস্থ্যকর কাজ করতে পারেন। চিনির বদলে মধু মিশিয়ে নিতে পারেন। অথবা কয়েক ধরনের মিষ্টি ফল কেটে নিতে পারেন। এতে করে ফ্যাট এক লাফে বেড়ে যাবে না। ৩. মিষ্টি দই : বাড়িতে তৈরি মিষ্টি দই বেশ স্বাস্থ্যকর। এটা দুধ এবং আঠালো তরল চিনি দিয়ে তৈরি দই। এতে ফ্যাট বেশ কম থাকে এবং খেতেও দারুণ মজা। ৪. ঘোল-মাঠা : এটা পানযোগ্য দই। ঘোল ও মাঠা অনেকটা দইয়ের মতোই। তবে একে ফারমেন্টেড করা হয় না। দারুণ উপকারী পানীয়। আয়ু বৃদ্ধি পায়। দেহের হজমের শক্তি বৃদ্ধি করে। এটি বহু মিনারেল, ভিটামিন এবং প্রোটিনের উৎস।

৫. তন্ত্রের জন্যে আদর্শ দই : এটা প্রোবায়োটিক দই। সাধারণত বোতলে পাওয়া যায়। এর উপাদান তন্ত্রের বিপাকক্রিয়াকে সুষ্ঠু করে। দেহকে শীতল করতে এবং পুষ্টি বর্ধনে এ দই খুবই ভালো। ৬. ফ্রোজেন দই : আইসক্রিমকে অনেকটা বরফ দই বলা যেতে পারে। এটি উচ্চমাত্রার দইয়ের দারুণ বিকল্প হতে পারে। বরং এর নানা রকম ফ্লেবার থাকে। তাই খেতে অনেক মজা। সূত্র : টাইমস অব ইন্ডিয়া

 

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে