,

কুমিল্লায় স্বামী-স্ত্রী এসিড দগ্ধ

news-image

কুমিল্লা জেলার হোমনা উপজেলার ভিটি ভাসানিয়া গ্রামে দুর্বৃত্তদের ছোড়া এসিডে স্বামী-স্ত্রী দগ্ধ হয়েছেন। সোমবার গভীর রাতে এ ঘটনা ঘটে। এসিডে দগ্ধরা হলেন : পরিমল চক্রবর্তী (৪০) ও তার স্ত্রী বিষ্ণু চক্রবর্তী (৩৫)। বর্তমানে তারা ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন। পরিমলের বড় ভাই হরিপদ চক্রবর্তী জানান, রাত দেড়টার দিকে নিজেদের কক্ষে ঘুমিয়েছিলেন পরিমল ও বিষ্ণু। এ সময় দুর্বৃত্তরা ভাঙা জানালা দিয়ে তাদের ওপর এসিড ছুড়ে মারে। এতে তাদের শরীরের বিভিন্ন অংশ ঝলসে গেছে বলে দাবি করেন তিনি। ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের পরিদর্শক মোজাম্মেল হক এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

 

এ জাতীয় আরও খবর

আলমনগরে মেধাবীদের বৃত্তি ও শিক্ষা উপকরণ বিতরণ, উন্নয়নে অগ্রাধিকারের আশ্বাস এমপি আব্দুল মান্নানের

প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করলেন ইশরাক হোসেন

পূজার আয়োজনে ঘরেই বানান নারিকেলের নাড়ু

লোকসান ও বিদ্যুৎ বিলের চাপে বন্ধ হচ্ছে উল্কা সিনেমা হল

সব সম্প্রদায়ের অধিকার রক্ষার কথা বলল বাংলাদেশি জাতীয়তাবাদ: রিজভী

মঙ্গলবার থেকে টানা ৫ দিনের ছুটি, ছুটিতে থাকবেন না যারা

ঢাকায় তাপমাত্রা অপরিবর্তিত থাকার আভাস

ফ্রান্সে বিক্ষোভ-সহিংসতা, গ্রেপ্তার ২ হাজার ৪০০

সেঞ্চুরির পর ঘরোয়া ক্রিকেটের প্রশংসায় আগা সালমান

টাইগার শ্রফকে লক্ষ্য করে গুলি, অল্পের জন্য রক্ষা

জুলাই স্মৃতিস্তম্ভ ও আধুনিক ওসমানী উদ্যান উদ্বোধন প্রধানমন্ত্রীর

ফ্রান্সে সহিংসতা, অপরাধীদের শাস্তির হুঁশিয়ারি ম্যাক্রনের