,

কে হবেন টুইটারের প্রধান নির্বাহী?

news-image

প্রযুক্তি ডেস্ককিছুদিন আগেও টুইটারকে সবচেয়ে সম্ভাবনাময় সামাজিক যোগাযোগের ওয়েবসাইট হিসেবে উল্লেখ করেছেন অনেকেই। কিন্তু ফেসবুকের ছায়া থেকে বেরিয়ে আসাটাই এখন প্রতিষ্ঠানটির জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জে পরিণত হয়েছে। প্রতি মাসে টুইটারে অনেক নতুন মুখ দেখা গেলেও ফেসবুকের তুলনায় তা ক্ষুদ্র ভগ্নাংশ মাত্র। এমন সময় টুইটারের দরকার যোগ্য নেতৃত্বের। অথচ কে হবেন টুইটারের পরবর্তী প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) তা নিয়ে চলছে নানা রকম কানাঘুষা। তবে আগামী থ্যাংসগিভিং অনুষ্ঠানের আগেই নির্বাহী নিয়োগদাতা প্রতিষ্ঠান স্পেন্সার স্টুয়ার্ট টুইটারের নতুন সিইও নিয়োগ দেবে বলে শোনা যাচ্ছে। ১ জুলাই ডিক কোস্তোলোর পদত্যাগের পর অস্থায়ী সিইও হিসেবে দায়িত্ব পালন করছেন প্রতিষ্ঠানটির সহপ্রতিষ্ঠাতা ও প্রথম সিইও জ্যাক ডোর্সি।
প্রতিষ্ঠানটিকে সাফল্যের চূড়ায় তুলতে নতুন সিইওকে যে রীতিমতো যুদ্ধ করতে হবে, তা বলার অপেক্ষা রাখে না। একই সঙ্গে তাঁকে ব্যবহারকারী এবং বিনিয়োগকারীদের খুশি রাখতে হবে। নানা জল্পনা-কল্পনা থাকলেও টুইটারের পরবর্তী সম্ভাব্য সিইওর একটা তালিকা কিন্তু ইতিমধ্যে তৈরি হয়ে গেছে।
টুইটারের চেয়ারম্যান এবং অন্তর্বর্তীকালীন প্রধান নির্বাহী জ্যাক ডোর্সিকে পুনরায় প্রতিষ্ঠানটির দণ্ডমুণ্ডের কর্তা হিসেবে দেখা যেতে পারে বলেই অনেকের ধারণা। ২০০৬ থেকে ২০০৮ শুরুর দিনগুলোতে টুইটারে প্রধান নির্বাহীর দায়িত্ব পালনের অভিজ্ঞতা আছে তাঁর। তবে প্রতিষ্ঠানটির বোর্ড সদস্যরা সাফ জানিয়ে দিয়েছেন, প্রধানের দায়িত্ব পালন করতে হলে ধ্যানজ্ঞানে শুধু টুইটার থাকা চাই। এদিকে জ্যাক তাঁর আরেক প্রতিষ্ঠান ‘স্কোয়ার’ ছাড়বেন বলে মনে হচ্ছে না।
খবর পড়ার জনপ্রিয় স্মার্টফোন অ্যাপ ফ্লিপবোর্ড অধিগ্রহণে আগ্রহ দেখিয়েছে গুগল, ইয়াহু, টুইটারের মতো মহারথীরা। ফ্লিপবোর্ডকে যিনি এই পর্যন্ত নিয়ে এসেছেন, সেই মাইক ম্যাককিউ টুইটারের পরবর্তী সময়ে সম্ভাব্য প্রধান নির্বাহীর তালিকায় আছেন। ২০১০ থেকে ২০১২ সাল পর্যন্ত টুইটারের বোর্ড সদস্য হিসেবেও দায়িত্ব পালন করেছেন তিনি। টুইটারের পরবর্তী সিইও হিসেবে রস লেভিনসনের নামও উচ্চারিত হচ্ছে। ইয়াহু, ফক্স ইন্টারঅ্যাক্টিভ এবং স্কাউট ডটকমের মতো প্রযুক্তিভিত্তিক মিডিয়া প্রতিষ্ঠান পরিচালনার অভিজ্ঞতা যার ঝুলিতে, তাঁকে তো সহজে বাদ দেওয়াও যায় না।
কোস্তোলোর সম্ভাব্য উত্তরসূরি হিসেবে গুগলের বিজ্ঞাপনী পণ্যের ভাইস প্রেসিডেন্ট নীল মোহানকে গত বছর সুপারিশ করেছিলেন টুইটারের বিনিয়োগকারীরা, সে সম্ভাবনা এখনো আছে। এদিকে তাঁকে ছাড়তে নারাজ গুগল। ১০ কোটি মার্কিন ডলার সমমূল্যের গুগল শেয়ার পেয়েছেন গুগল ছেড়ে না যাওয়ার জন্য।
ফেসবুকের বিজ্ঞাপনী আয়ের তিন-চতুর্থাংশ আসে মোবাইল বিজ্ঞাপন থেকে। এই আয়ে সবচেয়ে উল্লেখযোগ্য অবদান যার, প্রতিষ্ঠানটির প্রধান পণ্য কর্মকর্তা ক্রিস কক্সকে টুইটারের পরবর্তী সিইও হিসেবে দেখতে চান অনেকে। অ্যাডাম বেইন টুইটারের বৈশ্বিক আয় বিভাগের প্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন। সিইও প্রার্থী হিসেবে তাঁর নামটাই সবচেয়ে বেশি উচ্চারিত হচ্ছে।

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ