,

নিনটেনডোর প্রাণপুরুষ সাতোরু চলে গেলেন

news-image

প্রযুক্তি ডেস্কগেম শিল্পের অন্যতম প্রভাবশালী ব্যক্তিত্ব এবং বিশ্বখ্যাত ভিডিও গেমস নির্মাতা নিনটেনডোর প্রধান নির্বাহী কর্মকর্তা সাতোরু ইওয়াতা আর নেই। তিনি শনিবার মারা গেছেন। তাঁর বয়স হয়েছিল ৫৫ বছর। দুরারোগ্য ক্যানসারে ভুগছিলেন তিনি।
শনিবার মারা গেলেও নিনটেনডো কর্তৃপক্ষ পরদিন রোববার তাঁর মৃত্যুর কথা ঘোষণা করে। প্রতিষ্ঠানটির একটি সংক্ষিপ্ত বিবৃতিতে বলা হয়, নিনটেনডো কোম্পানি লিমিটেড গভীর দুঃখের সঙ্গে ঘোষণা করছে যে সাতোরু ইওয়াতা ১১ জুলাই মারা গেছেন।
সাতোরু ইওয়াতা জাপানের ভিডিও গেমস শিল্পের জগতের একজন সম্মানিত ব্যক্তি ছিলেন। নিনটেনডোর সবচেয়ে জনপ্রিয় যন্ত্রগুলো (গেমিং কনসোল) তৈরির পেছনে তাঁর ব্যাপক ভূমিকা রয়েছে। ইওয়াতা খুবই মেধাবী একজন প্রোগ্রামার ছিলেন। ১৯৮০-এর দশকে তিনি প্রথমে নিনটেনডোর হাল ল্যাবরেটরিতে যোগ দেন। তিনি সেখানে বেলুন ফাইট ও আর্থবাউন্ড নামে দুটি গেমের ওপর কাজ করেন। ২০০০ সালে কোম্পানির পরিচালক হিসেবে দায়িত্ব পান সাতোরু। এরপর ২০০২ সালে কোম্পানির প্রেসিডেন্ট হন।
২০১৩ সালে নিনটেনডো অব আমেরিকার প্রধান নির্বাহী হন। তাঁর তত্ত্বাবধানে নির্মিত নিনটেনডো ডিএস ও উই ব্যাপক জনপ্রিয়তা লাভ করে। ২০০৪ সালে নিনটেনডো ডিএস বাজারে ছাড়া হয়। খুব দ্রুত এটি বিশ্বের সবচেয়ে বিক্রীত হাতে বহনযোগ্য গেম হিসেবে স্বীকৃতি লাভ করে। এর দুই বছর পর উই আসে বাজারে। তবে মোবাইল ফোনের গেমের জনপ্রিয়তা নিনটেনডোকে হুমকির মুখে ফেলে দেয়। এর ফলে সেদিকে মনোযোগ দিতে শুরু করেন সাতোরু। চলতি বছরের মার্চ মাসে মোবাইল গেমস নির্মাতা প্রতিষ্ঠান ডেনার সঙ্গে একটি চুক্তির কথা ঘোষণা করে নিনটেনডো।

সাতোরু ইওয়াতার মৃত্যুতে ভিডিও গেমস শিল্পের জগতে শোকের ছায়া নেমে আসে। গেম প্রস্তুতকারক প্রতিষ্ঠান প্লেস্টেশনের টুইটার বার্তায় লেখা হয়েছে, মিস্টার ইওয়াতা, সবকিছুর জন্য আপনাকে ধন্যবাদ। টোকিওভিত্তিক প্রতিষ্ঠান ফ্রস্ট অ্যান্ড সুলিভানের ডিজিটাল মিডিয়া বিভাগের প্রধান মার্ক আইনস্টাইন বলেন, ‘ইওয়াতা একজন বিশাল হৃদয়ের মানুষ ছিলেন। তিনি প্রথমে ছিলেন একজন গেমার। দ্বিতীয়ত, তিনি একজন গেমস পরিবর্তনকারী ব্যক্তি।’

এ জাতীয় আরও খবর

ইউক্রেনকে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দেবে যুক্তরাজ্য

বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম

বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান

মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

নতুন সরকারের প্রথম ছয় মাসে অর্থনীতির কাঙ্ক্ষিত পুনরুদ্ধার হয়নি: দেবপ্রিয় ভট্টাচার্য

ইবির ৪৪ শিক্ষকের বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা

সবাই রেডি হলে স্থানীয় নির্বাচন হবে: সিইসি

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯৪

বাণিজ্যমন্ত্রী ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক, যেসব বিষয়ে আলোচনা

রংপুরে ৪ হত্যাকাণ্ড নিয়ে যে তথ্য দিল ফরেনসিক বিভাগ

শিক্ষার্থীদের মিড-ডে মিলের মান নিয়ে যেন আপস না করা হয়: প্রধানমন্ত্রী

হাইকোর্টের রায়ে সন্তুষ্ট নুসরাতের মা