,

বাঘের পিঠে সওয়ার হওয়ার সরকার ভয়ে নামতে পারছে না

news-image

বাঘের পিঠে সওয়ার হওয়ার সরকার ভয়ে নামতে পারছে না বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। তিনি বলেন, ক্ষমতাসীন স্বৈরাচারী কায়দায় দেশ চালাচ্ছে। তারা কোন কোন আইন কানুন মানছে না। আমরা বলব, গণতান্ত্রিক চিন্তায় এটা কোন সরকারই না। নৈতিকভাবেও তারা সরকার না। জনগণের সমর্থন নিয়ে এই সরকার গঠন করা হয়নি। সে কারনেই তারা এত লুটপাট, গুম-খুন, অপশাসন করেছে এখন বিচারের ভয়ে ক্ষমতা ছাড়তে ভয় পাচ্ছে। তারা যেন বাঘের পিটে সওয়ার হয়ে বসে আছে। আর নামতে পারছে না। সোমবার রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে জাতীয়তাবাদী শ্রমিক দল আয়োজিত ইফতার মাহফিলে তিনি এসব কথা বলেন। শ্রমিক নেতা আনোয়ার হোসাইনের সভাপতিত্বে বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল নোমান, সদস্য শাহ মো. আবু জাফর, শ্রমিক দলের সহ সভাপতি আবুল কালাম আজাদ, মেহেদী হালিম খান, ঢাকা মহানগর উত্তরের সাংগঠনিক সম্পাদক গোলাম রসুল পারভেজ প্রমুখ। আব্দুল্লাহ আল নোমান বলেন,  স্বৈরাচারী সরকার দ্বারা জেল, জুলুম নির্যাতন চলছে। তারপরও এ সরকারের পতন ঘটাতে হবে। শুধু কথা দিয়ে পতন ঘটালে হবে না। বাস্তবে আন্দোলন করে এ সরকারের  পতন ঘটাতে হবে। তিনি সংগঠনকে শক্তিশালী করতে আহ্বান জানান।

এ জাতীয় আরও খবর

ইউক্রেনকে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দেবে যুক্তরাজ্য

বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম

বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান

মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

নতুন সরকারের প্রথম ছয় মাসে অর্থনীতির কাঙ্ক্ষিত পুনরুদ্ধার হয়নি: দেবপ্রিয় ভট্টাচার্য

ইবির ৪৪ শিক্ষকের বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা

সবাই রেডি হলে স্থানীয় নির্বাচন হবে: সিইসি

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯৪

বাণিজ্যমন্ত্রী ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক, যেসব বিষয়ে আলোচনা

রংপুরে ৪ হত্যাকাণ্ড নিয়ে যে তথ্য দিল ফরেনসিক বিভাগ

শিক্ষার্থীদের মিড-ডে মিলের মান নিয়ে যেন আপস না করা হয়: প্রধানমন্ত্রী

হাইকোর্টের রায়ে সন্তুষ্ট নুসরাতের মা