,

চীনে আতশবাজির গুদামে বিস্ফোরণ, নিহত ১৫

news-image


চীনের উত্তরাঞ্চলের হেবেই প্রদেশের একটি আতশবাজির গুদামে বিস্ফোরণের ঘটনায় ১৫ জন নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও বেশ কয়েকজন। রোববার হেবেই প্রদেশের নিনজিং কাউন্টির ওই আতশবাজির গুদামে এ বিস্ফোরণের ঘটনা ঘটে। চীনের তথ্য বিভাগের বরাত দিয়ে সোমবার (১৩ জুলাই) বার্তা সংস্থা সিনহুয়া এ তথ্য জানায়। বিস্ফোরণের ফলে আতশবাজির গুদামটির ছাদ উড়ে যায় এবং পাশ্ববর্তী বিভিন্ন ভবনের কাচের সব জানালা ভেঙে যায়। নিনজিং কাউন্টির মুখপাত্র জানান, বিস্ফোরণের কারণ অনুসন্ধানে তদন্ত চলছে এবং এ ঘটনায় একজনকে আটক করা হয়েছে। আতশবাজি উৎপাদনে শীর্ষে রয়েছে চীন। দেশটির নববর্ষ উদযাপনে আতশবাজি খুব জনপ্রিয় উপকরণ হিসেবে বিবেচিত হয়।

এ জাতীয় আরও খবর

‘প্লেয়ার্স বাই চয়েজে’ সমাধান! সম্মানজনক পারিশ্রমিক দাবি ক্রিকেটারদের

মাতৃত্বের পর শরীর নিয়ে কটাক্ষ, এবার মুখ খুললেন ক্যাটরিনা

একাদশে ভর্তি থেকে ছিটকে পড়লো ১ লাখ ২৭ হাজার শিক্ষার্থী

এবার গুলশানের এডিসিসহ চার কর্মকর্তাকে বদলি

নতুন পে-স্কেলের সুবিধা পাবেন না যারা

আল্লাহর কসম, এই দাবিগুলো দলের নয়, জনগণের: জামায়াত আমির

ডেঙ্গুর থাবা সারাদেশে, রেহাই পাচ্ছে না শিশুরাও

মুন্সীগঞ্জে বাস-প্রাইভেটকার সংঘর্ষে নিহত ৪

প্রয়োজনে জীবন দেব, দাবি আদায় না করে ঘরে ফিরব না : শফিকুর রহমান

রাজধানীতে ৩ বাসে আগুন

অপ্রতিম হত্যা: সিসিটিভির সূত্রে ৩ জন আটক

এসডিজি অর্জনে বিশ্বনেতাদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর