,

২৩টি লক্ষণে বুঝে নিন স্মার্টফোনের স্বাস্থ্যকর ব্যবহার করছেন

news-image

স্মার্টফোনকে স্রেফ প্রযুক্তিপণ্য হিসেবেই ব্যবহার করা হয় না, একে রীতিমতো জীবনের অংশ বানিয়ে নেওয়া হয়েছে। এর অতিমাত্রার ব্যবহারে স্বাভাবিক জীবন পর্যন্ত ব্যাহত হচ্ছে। স্মার্টফোনের সঙ্গে যে আপনার স্বাস্থ্যকর সম্পর্ক রয়েছে তার ২৩টি লক্ষণ জেনে নিন।

১. দিনের শুরু এবং শেষ স্মার্টফোন দেখতে দেখতে হয় না। ২. বাড়িতে প্রায় সময় স্মার্টফোন ছাড়াই সময় কাটে আপনার। ৩. স্মার্টফোনটি ঘুমানোর সময় বিছানায় থাকে না। ৪. ভ্রমণের সময় ফোনটিকে এয়ারপ্লেন মোডে রাখতে পছন্দ করেন। ৫. জীবনের দারুণ কিছু মুহূর্তে স্মার্টফোনটি পকেটেই থাকে আপনার। ৬. অ্যালার্ম ক্লক হিসেবে ব্যবহৃত হয় না ফোনটি। ৭. যেকোনো টেক্সট মেসেজের পাল্টা জবাব দিতে ব্যস্ত হয়ে পড়েন না। ৮. আপনার কল বা মেসেজে অন্য প্রান্ত থেকে জবাব না আসলে অস্থির হয়ে পড়েন না। ৯. পরিবারের সঙ্গে ডিনার টেবিলে স্থান পায় না স্মার্টফোনটি। ১০. সুস্বাদু খাবারের ছবি তোলার চেয়ে তা উপভোগ করতেই বেশি পছন্দ করেন। ১১. স্মার্টফোন দেখে নয়, কাগজের ম্যাপ রিডিংয়ে এখনো দক্ষ আপনি। ১২. ছুটির দিনে মোবাইলটি বন্ধ রাখতে ইচ্ছা করে। ১৩. এখনো কাগজের বই পড়তে ভালো লাগে। ১৪. মোবাইল রেখে বন্ধুর কথায় মন দেন আপনি। ১৫. ফোন থেকে ডেটা না বের করেই মনে করার চেষ্টা করেন। ১৬. ব্যাটারি শেষের সংকেত পাওয়ার পরও ফোনটি চার্জে দেন না আপনি। ১৭. স্মার্টফোনবিহীন হয়ে প্রতিটি সময় উপভোগ করেন আপনি। ১৮. স্মার্টফোনে গেমস না খেলে পোষা প্রাণীর সঙ্গে খেলতেই আপনার বেশি ভালো লাগে। ১৯. নতুন নোটিফিকেশনে চোখ না দিয়ে মেহমানের প্রতিই মনোযোগ থাকে আপনার। ২০. হঠাৎ করে বাথরুমে মোবাইলটি পড়ে যায়নি আপনার। কারণ সেখানে আপনি মোবাইল নিয়ে ঢোকেন না। ২১. রাস্তায় হাঁটতে হাঁটতে কখনো স্মার্টফোন দেখেন না আপনি। ২২. আপনি সোশাল মিডিয়ায় কোনো পোস্ট দেওয়ার পর সেখান থেকে বেরিয়ে যান। ২৩. শুধুমাত্র স্মার্টফোনে নয়, বরং দেখা করতে বেশি পছন্দ করেন। 

এ জাতীয় আরও খবর

‘প্লেয়ার্স বাই চয়েজে’ সমাধান! সম্মানজনক পারিশ্রমিক দাবি ক্রিকেটারদের

মাতৃত্বের পর শরীর নিয়ে কটাক্ষ, এবার মুখ খুললেন ক্যাটরিনা

একাদশে ভর্তি থেকে ছিটকে পড়লো ১ লাখ ২৭ হাজার শিক্ষার্থী

এবার গুলশানের এডিসিসহ চার কর্মকর্তাকে বদলি

নতুন পে-স্কেলের সুবিধা পাবেন না যারা

আল্লাহর কসম, এই দাবিগুলো দলের নয়, জনগণের: জামায়াত আমির

ডেঙ্গুর থাবা সারাদেশে, রেহাই পাচ্ছে না শিশুরাও

মুন্সীগঞ্জে বাস-প্রাইভেটকার সংঘর্ষে নিহত ৪

প্রয়োজনে জীবন দেব, দাবি আদায় না করে ঘরে ফিরব না : শফিকুর রহমান

রাজধানীতে ৩ বাসে আগুন

অপ্রতিম হত্যা: সিসিটিভির সূত্রে ৩ জন আটক

এসডিজি অর্জনে বিশ্বনেতাদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর