,

পরোক্ষ ধূমপানও স্ট্রোকের ঝুঁকি বাড়ায়

news-image

ধূমপায়ীর আশপাশে থাকা ব্যক্তিরাও ধূমপানের ক্ষতিকর প্রভাব থেকে মুক্ত নন। বিশেষ করে ঘরের ভেতর বা বদ্ধ আবহাওয়াতে এটি বেশি হয়। সম্প্রতি এক গবেষণায় জানা গেছে পরোক্ষ ধূমপান অত্যন্ত ক্ষতিকর প্রভাব ফেলে স্বাস্থ্যের ওপর। এক প্রতিবেদনে বিষয়টি জানিয়েছে ডিএনএইন্ডিয়া। সাম্প্রতিক গবেষণায় জানা গেছে, পরোক্ষ ধূমপান বা ধূমপায়ীর আশপাশে থেকে ধোঁয়া গ্রহণকারীর স্ট্রোকে আক্রান্ত হওয়ার সম্ভাবনা বেড়ে যায় প্রায় ৩০ শতাংশ। গবেষকরা জানান, স্ট্রোকে আক্রান্ত হওয়ার অন্য কারণগুলোর (যেমন হাইপারটেনশন, ডায়াবেটিস ও হৃদরোগ) সঙ্গে একত্রিত করার পরেও অধূমপায়ীদের ৩০ ভাগ স্ট্রোকের ঝুঁকি থাকে। গবেষকরা এজন্য জিওগ্রাফিক অ্যান্ড রেসিয়াল ডিফারেন্সেস ইন স্ট্রোক (আরইজিএআরডিএস) তথ্য ব্যবহার করেন।
গবেষণাপত্রটির প্রধান লেখক অ্যাঞ্জেলা এম মালেক। তিনি যুক্তরাষ্ট্রের চার্লসটনের মেডিক্যাল ইউনিভার্সিটি অব সাউথ ক্যারোলিনার পাবলিক হেলথ সায়েন্সেস-এর গবেষক। তিনি বলেন, 'আমাদের গবেষণায় দেখা গেছে অধূমপায়ীরা ধূমপায়ীর ধোঁয়ার মাঝে থাকলে স্ট্রোকের ঝুঁকি বেড়ে যায় এবং এ কারণে বিষয়টিতে কঠোর নিয়মকানুন করা প্রয়োজন।' এ গবেষণায় ২২ হাজার অংশগ্রহণকারী ছিল। তাদের মাঝে ৩৮ ভাগ ছিল আফ্রিকান আমেরিকান, যাদের ৪৫ ভাগ পুরুষ। এদের মাঝে ২৩ ভাগ জানায় তারা অতীতে পরোক্ষ ধূমপানে ছিলেন। ২০০৩ সালের এপ্রিল থেকে ২০১২ সালের মার্চ পর্যন্ত তাদের ৪২৮ জন স্ট্রোকে আক্রান্ত হন।
গবেষণার ফলাফল প্রকাশিত হয়েছে আমেরিকান জার্নাল অব প্রিভেনটিভ মেডিসিনে।
 

এ জাতীয় আরও খবর

‘প্লেয়ার্স বাই চয়েজে’ সমাধান! সম্মানজনক পারিশ্রমিক দাবি ক্রিকেটারদের

মাতৃত্বের পর শরীর নিয়ে কটাক্ষ, এবার মুখ খুললেন ক্যাটরিনা

একাদশে ভর্তি থেকে ছিটকে পড়লো ১ লাখ ২৭ হাজার শিক্ষার্থী

এবার গুলশানের এডিসিসহ চার কর্মকর্তাকে বদলি

নতুন পে-স্কেলের সুবিধা পাবেন না যারা

আল্লাহর কসম, এই দাবিগুলো দলের নয়, জনগণের: জামায়াত আমির

ডেঙ্গুর থাবা সারাদেশে, রেহাই পাচ্ছে না শিশুরাও

মুন্সীগঞ্জে বাস-প্রাইভেটকার সংঘর্ষে নিহত ৪

প্রয়োজনে জীবন দেব, দাবি আদায় না করে ঘরে ফিরব না : শফিকুর রহমান

রাজধানীতে ৩ বাসে আগুন

অপ্রতিম হত্যা: সিসিটিভির সূত্রে ৩ জন আটক

এসডিজি অর্জনে বিশ্বনেতাদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর