,

সিরিয়ার সরকারি বাহিনীর বিমান হামলায় ২৮ জন নিহত

news-image

সিরিয়ার সরকারি বাহিনী শনিবার যুদ্ধবিমান থেকে বোমা ফেলে ইসলামিক স্টেট গ্রুপের দখলকৃত একটি শহরে অন্তত ২৮ জনকে হত্যা করেছে, যাদের অধিকাংশই বেসামরিক নাগরিক। সিরিয়ান অবজারভেটরি অব হিউম্যান রাইটস জানায়, উত্তরাঞ্চলীয় আলেপ্পো প্রদেশের আল-বাব শহরে ফেলা এসব বোমা কথিত ব্যারেল বোমার চেয়ে তিনগুণ বেশি শক্তিশালী। অবজারভেটরির পরিচালক রামি আবদেল রহমান বলেন, ‘সেনাবাহিনী ‘কন্টেইনার বোমা’ ব্যবহার করেছে, যেগুলো ‘ব্যারেল বোমা’র চেয়ে তিনগুণ বেশি শক্তিশালী।’ ব্রিটেন ভিত্তিক সংস্থাটি জানায়, ‘হামলায় নিহতদের মধ্যে তিন শিশু ও তিনজন নারীসহ ১৯ জন বেসামরিক নাগরিক রয়েছে।’ আবদেল রহমান বলেন, হামলায় নিহতদের মধ্যে নয় জনের শরীর এত বেশি পুড়ে গেছে যে, তাদের শনাক্ত করা সম্ভব হয়নি। স্থানীয় সমন্বয় কমিটির কর্মীরা জানান, একটি জনাকীর্ণ মার্কেট লক্ষ্য করে এ হামলা চালানো হয়।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে