,

কাল থেকে শুরু বিশেষ ট্রেন সার্ভিস

news-image

প্রতিদিন বাড়তি অতিরিক্ত ৮০ হাজার যাত্রীসহ আড়াই লাখ যাত্রী বহনের টার্গেট নিয়ে আগামীকাল সোমবার থেকে ১৪টি বিশেষ আন্তনগর ট্রেন সার্ভিস শুরু হচ্ছে। এ সার্ভিস ঈদের পরের সাত দিন (২০-২৬ জুলাই অর্থাৎ চাঁদ দেখার ওপর নির্ভরশীল) পর্যন্ত চলবে। এসব বিশেষ ট্রেন সার্ভিসের মধ্যে দেওয়ানগঞ্জ স্পেশাল : ঢাকা- দেওয়ানগঞ্জ, চাঁদপুর স্পেশাল-১ : চট্টগ্রাম-চাঁদপুর-চট্টগ্রাম, চাঁদপুর স্পেশাল-২ : চট্টগ্রাম-চাঁদপুর-চট্টগ্রাম, পার্বতীপুর স্পেশাল : পার্বতীপুর-ঢাকা-পার্বর্তীপুর, খুলনা স্পেশাল : খুলনা-ঢাকা-খুলনা রুটের ট্রেন রয়েছে। এ ছাড়া কেবল ঈদের দিন চলবে শোলাকিয়া স্পেশাল-১ : ভৈরব-কিশোরগঞ্জ- ভৈরব ও শোলাকিয়া স্পেশাল-২ : ময়মনসিংহ-কিশোরগঞ্জ দুই জোড়া স্পেশাল ট্রেন সার্ভিস। এ লক্ষ্যে গত ৯ জুলাই থেকে আসন্ন ঈদের অগ্রিম টিকিট বিক্রি শুরু করেছে রেলওয়ে। আজ চতুর্থ দিনে আগামী ১৬ জুলাইয়ের টিকিট বিক্রি করা হবে। আগামীকাল সোমবার ১৭ জুলাইয়ের টিকিট বিক্রির মধ্য দিয়ে শেষ হবে আগাম টিকিট বিক্রি।

এ জাতীয় আরও খবর

আলমনগরে মেধাবীদের বৃত্তি ও শিক্ষা উপকরণ বিতরণ, উন্নয়নে অগ্রাধিকারের আশ্বাস এমপি আব্দুল মান্নানের

প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করলেন ইশরাক হোসেন

পূজার আয়োজনে ঘরেই বানান নারিকেলের নাড়ু

লোকসান ও বিদ্যুৎ বিলের চাপে বন্ধ হচ্ছে উল্কা সিনেমা হল

সব সম্প্রদায়ের অধিকার রক্ষার কথা বলল বাংলাদেশি জাতীয়তাবাদ: রিজভী

মঙ্গলবার থেকে টানা ৫ দিনের ছুটি, ছুটিতে থাকবেন না যারা

ঢাকায় তাপমাত্রা অপরিবর্তিত থাকার আভাস

ফ্রান্সে বিক্ষোভ-সহিংসতা, গ্রেপ্তার ২ হাজার ৪০০

সেঞ্চুরির পর ঘরোয়া ক্রিকেটের প্রশংসায় আগা সালমান

টাইগার শ্রফকে লক্ষ্য করে গুলি, অল্পের জন্য রক্ষা

জুলাই স্মৃতিস্তম্ভ ও আধুনিক ওসমানী উদ্যান উদ্বোধন প্রধানমন্ত্রীর

ফ্রান্সে সহিংসতা, অপরাধীদের শাস্তির হুঁশিয়ারি ম্যাক্রনের