,

লঞ্চে অতিরিক্ত যাত্রী বহন করলে ব্যবস্থা : নৌমন্ত্রী

news-image

 এবার ঈদে লঞ্চে অতিরিক্তি যাত্রী বহনে কঠোর ব্যবস্থা গ্রহণ করবে সরকার। ঘরমুখো যাত্রীদের নিরাপদে যাতায়াতে পুলিশ, র‌্যাবের পাশাপাশি প্রত্যেকটি নৌরুটে নৌ পুলিশ দায়িত্ব পালন করবে বলে জানিয়েছেন নৌমন্ত্রী শাজাহান খান। মাদারীপুরের কাওড়াকান্দি ফেরিঘাটে আজ রবিবার দুপুরে ঈদে যাত্রীসেবা নিয়ে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তবে নৌমন্ত্রী এ কথা বলেন। নৌমন্ত্রী শাজাহান খান বলেন, অতিরিক্ত যাত্রী চাপ হলে ফেরিতে নির্বিঘ্নে তাদের পারাপার করা হবে। এ ছাড়াও দক্ষিণাঞ্চলের যাত্রীদের উন্নত সেবা দিতে ঢাকা-বরিশাল নৌরুটে ১৪ জুলাই প্রধানমন্ত্রী শেখ হাসিনা এমভি মধুমতি নামের স্টিমার উদ্বোধন করবেন। এ সময় মন্ত্রী বাংলাদেশ সন্ত্রাস দমনের জন্য বিশ্বে রোল মডেল হবে বলে আশাবাদ ব্যক্ত করেন। শিবচর উপজেলা চেয়ারম্যান রেজাউল করিম তালুকদারের সভাপতিত্বে আলোচনা সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- বিআইডাব্লিউটিসির চেয়ারম্যান মিজানুর রহমান, বিআইডাব্লিউটিএ'র চেয়ারম্যান কমোডর মোজাম্মেল হক, নদী রক্ষা কমিটির চেয়ারম্যান আতাহারুল ইসলাম, মাদারীপুরের জেলা প্রশাসক মো. কালাম উদ্দিন বিশ্বাস, পুলিশ সুপার মোহাম্মদ সরোয়ার হোসেন, র‌্যাব-৮ মাদারীপুর ক্যাম্পের সহকারী পুলিশ সুপার সুমন রঞ্জন সরকার প্রমুখ।
 

এ জাতীয় আরও খবর

ইউক্রেনকে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দেবে যুক্তরাজ্য

বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম

বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান

মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

নতুন সরকারের প্রথম ছয় মাসে অর্থনীতির কাঙ্ক্ষিত পুনরুদ্ধার হয়নি: দেবপ্রিয় ভট্টাচার্য

ইবির ৪৪ শিক্ষকের বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা

সবাই রেডি হলে স্থানীয় নির্বাচন হবে: সিইসি

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯৪

বাণিজ্যমন্ত্রী ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক, যেসব বিষয়ে আলোচনা

রংপুরে ৪ হত্যাকাণ্ড নিয়ে যে তথ্য দিল ফরেনসিক বিভাগ

শিক্ষার্থীদের মিড-ডে মিলের মান নিয়ে যেন আপস না করা হয়: প্রধানমন্ত্রী

হাইকোর্টের রায়ে সন্তুষ্ট নুসরাতের মা