,

মুস্তাফিজের আঘাতে উইকেট হারাল প্রোটিয়ারা

news-image

প্রথম ম্যাচের টসটা জিতেছিলেন বাংলাদেশ অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। মিরপুরে দ্বিতীয় ওয়ানডের টস জিতেছেন দক্ষিণ আফ্রিকার অধিনায়ক হাশিম আমলা। আর টস জিতে ব্যাট করতে নেমেই দ্রুত প্রথম উইকেট হারিয়ে ফেলেছে প্রোটিয়ারা। আঘাতটা হেনেছেন তরুণ মুস্তাফিজুর রহমান। তার বলে ২ রান করে ফিরে গেছেন কুইন্টন ডি কক। ১৬ রানের সময় প্রথম উইকেট হারিয়েছে সফরকারীরা। আমলার সাথে যোগ দিয়েছেন ডু প্লেসিস। শেষ খবর, ৫ ওভারে ১ উইকেটে দক্ষিণ আফ্রিকার সংগ্রহ ১৭ রান।  প্রথম ওয়ানডেতে বাংলাদেশের যে পারফরম্যান্স ছিল, তাতে দ্বিতীয় ওয়ানডেতে বাংলাদেশ দলে দুটি পরিবর্তনের কথা ভাবা হচ্ছিল। নবীন লিটন দাস তিন নম্বরে ভালো করছেন না। খুব বেশি সময়ও যে পেয়েছেন তা নয়। তবু দলে যখন এনামুল হক আছেন তখন লিটনের জায়গায় তাকে চেষ্টা করা যেত। প্রথম ওয়ানডেতে জুবায়েরের বোলিং মুগ্ধ করেনি। কিন্তু তার জায়গায় কাউকে নিলে তো বাঁ হাতি স্পিনার আরাফাত সানিকে নিতে হয়। কিন্তু বাংলাদেশ তা করেনি। তারা রুবেল হোসেনকে সুযোগ দিয়েছে। বাংলাদেশ তাই আজ তিন পেসার নিয়ে খেলছে। টস হারের পর মাঠে টেলিভিশনের কাছে বাংলাদেশ অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা বলেছেন, "আমাদের আট ব্যাটসম্যান আছে। যাদের দুজন বল করতে পারে। তাদের (প্রতিপক্ষ) আটকে দিয়ে ভালো ব্যাট করার ইচ্ছেই আমাদের।" প্রথম ম্যাচ জেতা একাদশটাকে অপরিবর্তিত রেখেছে দক্ষিণ আফ্রিকা। তাদের অধিনায়ক হাশিম আমলা বলেছেন, আগের ম্যাচের মতো তারা খেলতে পারলেই তা অনেক ভালো ব্যাপার হয়। বাংলাদেশ একাদশ : মাশরাফি বিন মর্তুজা (অধিনায়ক), তামিম ইকবাল, সৌম্য সরকার, মাহমুদ উল্লা, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, লিটন দাস, সাব্বির রহমান, নাসির হোসেন, রুবেল হোসেন ও মুস্তাফিজুর রহমান। দক্ষিণ আফ্রিকা একাদশ : হাশিম আমলা (অধিনায়ক), কুইন্টন ডি কক, ফাফ ডু প্লেসিস, রিলে রুসো, জেপি ডুমিনি, ডেভিড মিলার, ফারহান বেহারাডিয়েন, ক্রিস মরিস, কাইল অ্যাবট, রাবাদা ও ইমরান তাহির।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে