বৃহস্পতিবার, ৩০শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৫ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ভারতের জনসংখ্যা ১২৭ কোটি, ২০৫০ সালে চীনকে ছাড়াবে

news-image

ভারত এখন ১২৭ কোটি মানুষের দেশ। বর্তমানে দেশটির জনসংখ্যা বৃদ্ধির হার ১ দশমিক ৬ শতাংশ, যা চীনের চেয়ে বেশি। এই প্রবণতা অব্যাহত থাকলে ২০৫০ সালের মধ্যে ভারত মোট জনসংখ্যায় চীনকে ছাড়িয়ে যাবে। গতকাল শনিবার (১১ জুলাই) বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে ভারতের জনসংখ্যা বৃদ্ধি নিয়ন্ত্রণবিষয়ক সংস্থা (এনপিএসএফ) দেশটির বর্তমান জনসংখ্যা-সংক্রান্ত সবশেষ এই তথ্য প্রকাশ করেছে। এনপিএসএফ বলেছে, গতকাল বিকেল পাঁচটায় ভারতের জনসংখ্যা ছিল ১২৭ কোটি ৪২ লাখ ৩৯ হাজার ৭৬৯ জন। এই সংখ্যা বিশ্বের মোট জনসংখ্যার ১৭ দশমিক ২৫ শতাংশ। এদিন এনপিএসএফের এক কর্মকর্তা আশঙ্কা প্রকাশ করে বলেন, ভারতের জনসংখ্যা এভাবে বাড়তে থাকলে ২০৫০ সালের মধ্যে দেশটির মোট জনসংখ্যা চীনকে ছাড়িয়ে যাবে। চীনের বর্তমান জনসংখ্যা প্রায় ১৩৯ কোটি। এই সংখ্যা বিশ্বের মোট জনসংখ্যার ১৯ দশমিক ২৪ শতাংশ। ভারতের জনসংখ্যা বৃদ্ধির বর্তমান হারে দেশটির কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জেপি নাড্ডা উদ্বেগ জানিয়েছেন। তিনি বলেছেন, জনসংখ্যা বৃদ্ধি নিয়ন্ত্রণে বিভিন্ন স্বেচ্ছাসেবী সংস্থাকে আরও উদ্যোগী হতে হবে। ২০১১ সালের সবশেষ জনগণনায় ভারতের জনসংখ্যা ছিল প্রায় ১২১ কোটি ১ লাখ ৯৩ হাজার।

 

এ জাতীয় আরও খবর

বিশ্বের ‘মোমো রাজধানী’ কোন শহর?

সমতার ভিত্তিতে সম্পর্ক এগিয়ে নিতে সম্মত ঢাকা-দিল্লি : পররাষ্ট্রমন্ত্রী

পুরুষের ৫টি গোপন রহস্য জেনে নিন

সহকারী পরিচালকের ‘অদ্ভুত’ আচরণ, ভয়াল স্মৃতি কাজলের

বিএনপি সন্ত্রাসনির্ভর রাজনীতির দিকে যাচ্ছে : নাসীরুদ্দীন পাটওয়ারী

সাগরপথে ইতালি ও গ্রীসে যাওয়ার শীর্ষে বাংলাদেশ

এই সরকার স্বৈরাচারের পথেই হাঁটছে : নাহিদ ইসলাম

ইরানের ডজনের বেশি প্রতিষ্ঠান-ট্যাংকারের ওপর মার্কিন নিষেধাজ্ঞা

অধিনায়কত্ব হারালেন মিরাজ, দায়িত্ব বাড়ল লিটনের

কারিনার নতুন লুকে মুগ্ধ ভক্তরা, স্কার্ফ নিয়ে আলোচনা

যশোরে গ্রেপ্তার ডেভিড ইমনকে চট্টগ্রামে আনা হচ্ছে

চট্টগ্রামে বিএনপি-এনসিপি মুখোমুখি, বাড়ছে উত্তেজনা