,

১ থেকে ১০–এ শবনম ফারিয়া

news-image

শবনম ফারিয়াআসছে ঈদুল ফিতরের অনুষ্ঠানমালায় বিটিভিতে প্রচারিত হবে একক নাটক মাকে আমার পড়ে না মনে। ঈদের দ্বিতীয় দিন রাত সাড়ে আটটায় দেখা যাবে নাটকটি। শিমুল সরকার পরিচালিত এই নাটকের একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন শবনম ফারিয়া। ‘আমি আসলে ফেরদৌসী মজুমদারের সঙ্গে অভিনয়ের লোভেই কাজটা করেছি। তাঁর সঙ্গে কাজ করে অনেক শিখতে পারব, এমনটাই আশা ছিল।’ শবনম ফারিয়ার সেই আশা পূর্ণ হয়েছে। ফারিয়ার উচ্ছ্বাসই এর বড় প্রমাণ। এবারের ঈদের নাটকে অভিনয় প্রসঙ্গে জানিয়ে রাখলেন, গত বছরের ঈদের নাটকে অভিনয়ের মাধ্যমে অভিনেত্রীর কাতারে চলে আসেন তিনি। তাঁর অভিনীত সুবর্ণপুর বেশি দূরে নয় প্রচারিত হয়েছিল বাংলাভিশনে। ওই বছর সংখ্যাটা ছিল ১। এবার সেই একের পাশে একটা শূন্য যোগ হয়েছে। মানে এবারের ঈদে শবনম ফারিয়া অভিনীত ১০টি নাটক প্রচারিত হবে। এ নিয়েই দারুণ রোমাঞ্চিত এই অভিনেত্রী। ‘আসলে এক বছরের মাথায় এতগুলো কাজ দর্শকেরা দেখতে পাবেন, এটা ভাবিনি।’ একেকটা নাটকের চরিত্রও একেক রকম। সে হিসেবে নিজেকে ভালোই মেলে ধরেছেন শবনম ফারিয়া। তবে এত কাজের মধ্যে এগিয়ে রাখলেন মাকে আমার পড়ে না মনে নাটকটিকেই। ‘ওটা আসলে অন্য রকম কাজ। প্রচারিতও হবে বিটিভিতে। সবকিছু মিলিয়ে আমার জন্য অনেক বড় পাওয়া।’ অকপটে বলেন ফারিয়া।

 

এ জাতীয় আরও খবর

ইউক্রেনকে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দেবে যুক্তরাজ্য

বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম

বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান

মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

নতুন সরকারের প্রথম ছয় মাসে অর্থনীতির কাঙ্ক্ষিত পুনরুদ্ধার হয়নি: দেবপ্রিয় ভট্টাচার্য

ইবির ৪৪ শিক্ষকের বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা

সবাই রেডি হলে স্থানীয় নির্বাচন হবে: সিইসি

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯৪

বাণিজ্যমন্ত্রী ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক, যেসব বিষয়ে আলোচনা

রংপুরে ৪ হত্যাকাণ্ড নিয়ে যে তথ্য দিল ফরেনসিক বিভাগ

শিক্ষার্থীদের মিড-ডে মিলের মান নিয়ে যেন আপস না করা হয়: প্রধানমন্ত্রী

হাইকোর্টের রায়ে সন্তুষ্ট নুসরাতের মা