,

জেল ভেঙে পালিয়েছেন মেক্সিকোর মাদক হোতা গুজম্যান

news-image

আন্তর্জাতিক ডেস্কমেক্সিকোর শীর্ষ মাদক চোরাচালানী ‘এল চ্যাপো’ বা ‘পিচ্চি’ নামে পরিচিত জ্যাকুইন গুজম্যান দেশটির সবচেয়ে সুরক্ষিত কারাগার থেকে দ্বিতীয়বারের মতো পালিয়েছেন।
রোববার মেক্সিকোর জাতীয় নিরাপত্তা কমিশনের বিবৃতির বরাত দিয়ে বিবিসি জানিয়েছে, শনিবার রাতে আল্টিপ্লানো কারাগারের শাওয়ারে গোসল করতে গুজম্যানকে শেষবারের মতো দেখা গেছে, এরপর থেকে সে উধাও।

সে মেক্সিকোর অন্যতম শীর্ষস্থানীয় মাদক চোরাচালানী চক্র সিনালোয়ার প্রধান। এই চক্রটি প্রতিবেশী যুক্তরাষ্ট্রে বিপুল পরিমাণ নিষিদ্ধঘোষিত মাদক পাচার করে।

২০১৪ সালের ফেব্রুয়ারিতে দ্বিতীয়বারের মতো তাকে গ্রেপ্তার করা হয়েছিল। গুজম্যানের ওই গ্রেপ্তারকে মেক্সিকোর সরকারের একটি বিজয় হিসেবে দেখা হয়েছিল।

গত কয়েক দশকে তিনি বিশ্বের সবচেয়ে সুগঠিত ও অন্যতম ক্ষমতাশালী অপরাধী চক্রের ‘বস’ হয়ে উঠেছিলেন, এমনকি ফোর্বস সাময়িকীতে বিশ্বের শীর্ষস্থানীয় কোটিপতিদের তালিকায় তার নামও উঠেছিল।

এর আগে ১৯৯৩ সালে গ্রেপ্তার করে কারাগারে পাঠানোর পর ২০০১ সালে জেল ভেঙে পালিয়েছিলো সে।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে