বৃহস্পতিবার, ২৫শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১১ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

পাখির জন্য আত্মহত্যা ১০, কিরণমালায় ৩

news-image

ডেস্ক রির্পোটআকাশ সংস্কৃতির যুগে ভারতীয় সাংস্কৃতিক আগ্রাসনের সবচেয়ে বেশি শিকার হচ্ছে বাংলাদেশ। এতে বাংলাদেশের পারিবারিকবন্ধন আলগা হয়ে যাচ্ছে। বাড়ছে আÍহত্যার মতো অপরাধপ্রবণতা।
বিশেষজ্ঞরা বলছেন, এ সংখ্যা বাড়ছে উদ্বেগজনক হারে। এই নেতিবাচক দিকটি রুখতে সরকারসহ সবাইকে সমন্বিত উদ্যোগ নিতে হবে।
কয়েক বছর আগেই ভারতীয় সিরিয়ালের বিভিন্ন চরিত্রের নামে চালু হওয়া পোশাক কেনার প্রতিযোগিতা শুরু হয়। অভিভাবকদের কাছ থেকে এসব বাহারি নামের পোশাক না পেয়ে অভিমানে আত্মহত্যাও করছেন কেউ কেউ।
মিডিয়ার তথ্যমতে, ভারতীয় সিরিয়াল ‘কিরণমালা’ নামানুসারে তৈরি ‘কিরণমালা’ জামা না পেয়ে সম্প্রতি আÍহত্যা করেছে ৩ তরুণী। তাদের মধ্যে রয়েছেন মাদারীপুরের কালকিনির মিনারা (২৭), লক্ষ্মীপুরের রামগঞ্জের তাছলিমা আক্তার (১২) ও বগুড়ার শেরপুরে সাবিনা খাতুন (১৪)।
এদিকে রাজধানীসহ বিভিন্ন বিপণিবিতানে থেমে নেই ভারতীয় সিরিয়ালের নামে বানানো পোশাক। এসব পোশাকের দাপটে মুখ থুবড়ে পড়েছে দেশি পোশাক শিল্প।
এর আগে ভারতীয় সিরিয়াল ‘বোঝে না সে বোঝে না’ নাটকের পাখি চরিত্রের ‘পাখি জামা’ না পেয়ে গত বছর ঈদে আÍহত্যা করেছে অন্তত ১০ জন। তারা হলেনÑ নওগাঁর মিম আক্তার (১৪), গাইবান্ধার নূর জাহান (১০), দিনাজপুরের জেসমিন আরা (১৭), হবিগঞ্জের পাখি (১৩), চাঁপাইনবাবগঞ্জের হালিমা (১২), ব্রাহ্মণবাড়িয়ার ফুলমালা (১৫), চুয়াডাঙ্গার শিলা খাতুন (১৫) এবং রাজধানীর গুলশানের জেরিন ইসলাম বৃষ্টি (১৭)। এছাড়া স্ত্রীকে পাখি জামা দিতে না পেরে আÍহত্যা করেন শেরপুরে শাহিন নামের এক যুবক। অন্যদিকে মেয়ের জামা সংগ্রহ করতে না পেরে আÍহত্যা করেন কুষ্টিয়ায় আলেয়া বেগম নামের এক গৃহবধূ। আর স্বামী পাখি জামা কিনে না দেওয়ায় তাকে তালাক দিয়ে বাবার বাড়ি চলে যান খুলনার শারমিন আক্তার।
তার আগে শিশুদের জন্য ভারতীয় চ্যানেলে প্রচারিত কার্টুন ‘ডোরেমন’ নিয়ে বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হলে তা নিয়ে আলোচনা হয় জাতীয় সংসদেও। পরে শিশুদের লেখাপড়ার পরিবেশ নষ্ট এবং তাদের মানসিক বিকাশের কথা চিন্তা করে তা বন্ধে বিজ্ঞপ্তি দেয় সরকার।
ভারতীয় টিভি সিরিয়ালের নেতিবাচক দিক চিন্তা করে সরকারকে এ ব্যাপারে এখনোই পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন বিশিষ্টজনরা। জানতে চাইলে নাট্যব্যক্তিত্ব পীযূষ বন্দ্যোপাধ্যায় এ প্রতিবেদককে বলেন, ‘মিডিয়ার প্রভাব সারা পৃথিবীতেই রয়েছে। তবে এর জন্য পারিবারিকভাবে সবারই সচেতন হওয়া উচিত। বিশেষ করে সরকারকে এ বিষয়ে পদক্ষেপ নিতে হবে।’
আর নাট্যশিল্পী সমিতির সভাপতি তারিক আনাম বলেন, ‘চাইলেই তো আর চ্যানেল বন্ধ করা যাবে না। কারণ এর পেছনে অনেক কিছুই জড়িত। এর জন্য আগে আমাদের প্রোডাক্ট উন্নত করতে হবে। যাতে দর্শক ওইসব চ্যানেল না দেখেন। আর চ্যানেল বন্ধ করলে ভালো হলে তা করা উচিত। তবে এর জন্য সরকারের পাশাপাশি সবাইকে সমন্বিত উদ্যোগ নিতে হবে।
সাংস্কৃতিক ব্যক্তিত্ব ডা. আব্দুর নূর তুষার এ প্রতিবেদককে বলেন, ‘যেহেতু হাইকোর্টে এ নিয়ে একটি রিট রয়েছে, তাই আদালতের নির্দেশে বন্ধ হলে সেটি ভালো। তবে তা না হলে এই চ্যানেলগুলো দেখার জন্য উচ্চহারে ট্যাক্স আরোপ করা যেতে পারে, যাতে করে লোকজন এগুলো থেকে আগ্রহ হারায়।’
তিনি বলেন, দুঃখের বিষয় ছেলেমেয়েদের শিক্ষার ওপর সরকার কর আরোপ করেছে, অথচ দরকার ছিল ওইসব চ্যানেলের ওপর অতি উচ্চমাত্রায় কর আরোপ করা। পরিবারসহ সবাইকে আরো সচেতন হওয়ার পরামর্শ দেন তিনি।
এদিকে ভারতীয় টিভি চ্যানেল স্টার জলসা, স্টার প্লাস ও জি বাংলার সম্প্রচার বন্ধে গত বছরের ৭ আগস্ট সুপ্রিম কোর্টের আইনজীবী সৈয়দা শাহীন আরা লাইলি হাইকোর্টে একটি রিট করেন। পরে প্রাথমিক শুনানি শেষে একই বছরের ১৯ অক্টোবর ওই তিন টিভি চ্যানেল বন্ধে কেন নির্দেশ দেওয়া হবে না তা জানতে চেয়ে রুল জারি করেন আদালত। এ রুল শুনানির জন্য আগামী ২৮ জুলাই দিন ধার্য রয়েছে।

এ জাতীয় আরও খবর

বিগত সময়ের ১৩০০ উন্নয়ন প্রকল্প বর্তমান সরকারের জন্য বড় দায় : অর্থমন্ত্রী

বাংলা‌দে‌শিদের জন্য দুই বছর পর ট্যুরিস্ট ভিসা চালু করছে ভারত

তিস্তাসহ দেশের বিভিন্ন নদী ব্যবস্থাপনায় দুই দেশের ঐকমত্য

ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ১৬৪

দক্ষিণ কোরিয়াকে চমকে দিয়ে প্রথমবার নকআউটে দক্ষিণ আফ্রিকা

আসল রূপে ফিরল ব্রাজিল

লাইট বন্ধ করে সীমান্তে ৯ জনকে ফিরিয়ে নিল বিএসএফ

শাকিবের ‘সোলজার’-এ ক্যামিও চরিত্রে সুমন

আইন কর্মকর্তাদের পদত্যাগে ‘স্টান্টবাজি’র অভিযোগ বিএনপির

মালয়েশিয়া শ্রমবাজারে সুখবরের ইঙ্গিত

বেইজিং সফর নিয়ে প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলন দুপুরে

বিএনপি–সিপিসি প্রথমবারের মতো সমঝোতা স্মারক