,

৪১ দিন কারাভোগ শেষে দেশে ফিরলেন চরমোনাই পীরের ভাই

news-image

সৌদি আরবে এক মাস ১১ দিন কারাভোগ করে দেশে ফিরেছেন ইসলামী আন্দোলনের নায়েবে আমীর মুফতি ফয়জুল করীম। তিনি চরমোনাইপীর মুফতি সৈয়দ রেজাউল করীমের ছোট ভাই। বেলা পৌনে তিনটার দিকে সৌদি আরব থেকে বিমানে করে হযরত ঢাকা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান তিনি। সেখানে দলের পক্ষ থেকে তাকে সংবর্ধনা দেওয়া হয়। সংগঠনের বেশ কিছু নেতা-কর্মী এ সময় উপস্থিত ছিলেন। বিকেলে রাজধানীর পল্টনে ইসলামী আন্দোলনের কেন্দ্রীয় কার্যালয়ে আবারও সংবর্ধনা দেওয়া হয় ফয়জুল করীমকে। গত ২৭শে মে রিয়াদের একটি ইসলামী মাহফিল থেকে মুফতি ফয়জুল করীমকে আটক করে সৌদি পুলিশ। তার সঙ্গে আরও তিনজন ওই মাহফিল থেকে আটক হন। তার বিরুদ্ধে ধর্মীয় উস্কানিসহ ১১টি অভিযোগ আনা হয় বলে জানা গেছে। তবে এ সব অভিযোগ প্রমাণিত না হওয়ায় গত ৭ই জুলাই সৌদি সরকার তাকে মুক্তি দেয়। দেশে ফিরে বিমানবন্দরে ফয়জুল করীম বলেন,‘তথাকথিত লা মাযহাবী এবং জামায়াতের কতিপয় লোক আমাকে মেরে ফেলার চক্রান্ত করেছিল এবং গোয়েন্দা দিয়ে  গ্রেপ্তার করিয়ে দীর্ঘদিন আটকে রেখেছিল। সব চক্রান্ত মিথ্যা প্রমাণিত হওয়ায় সৌদির ধর্মমন্ত্রী দুঃখ প্রকাশ করেন এবং আমাকে রাষ্ট্রীয় মেহমানধারীসহ ওমরাহ করার ব্যবস্থা করেন।

এ জাতীয় আরও খবর

ইউক্রেনকে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দেবে যুক্তরাজ্য

বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম

বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান

মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

নতুন সরকারের প্রথম ছয় মাসে অর্থনীতির কাঙ্ক্ষিত পুনরুদ্ধার হয়নি: দেবপ্রিয় ভট্টাচার্য

ইবির ৪৪ শিক্ষকের বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা

সবাই রেডি হলে স্থানীয় নির্বাচন হবে: সিইসি

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯৪

বাণিজ্যমন্ত্রী ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক, যেসব বিষয়ে আলোচনা

রংপুরে ৪ হত্যাকাণ্ড নিয়ে যে তথ্য দিল ফরেনসিক বিভাগ

শিক্ষার্থীদের মিড-ডে মিলের মান নিয়ে যেন আপস না করা হয়: প্রধানমন্ত্রী

হাইকোর্টের রায়ে সন্তুষ্ট নুসরাতের মা